Logo
Logo
×
   

খেলা

বাংলাদেশের বিপক্ষে হারায় অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন লারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

বাংলাদেশের বিপক্ষে হারায় অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন লারা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে ডারউইন টেস্টে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে আয়নার সামনে তুলে ধরেছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার এই পরাজয়ের জন্য তাদের একাদশের পেছনে থাকা রিজার্ভ বেঞ্চের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সর্বকালের অন্যতম সেরা  ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।

ঘরের মাঠে, পূর্ণ শক্তির আক্রমণ নিয়েও বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়াকে লেগেছে অসহায়, যা বিশ্ব ক্রিকেটেই একরকম অচেনা দৃশ্য। অস্ট্রেলিয়ায় তো বটেই, বিশ্ব ক্রিকেটেও তাই বাংলাদেশের দারুণ জয় আর অস্ট্রেলিয়ার এমন হার নিয়ে আলোচনা কম নয়। সেই আলোচনাতে যোগ দিয়েই অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন ব্রায়ান লারা।

কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাই লারা বলেন, ‘এক-দুজন খেলোয়াড়ের অবসর সমস্যা নয়। সমস্যা তখনই, যখন অনেকেই একসঙ্গে চলে যায়। ধাপে ধাপে বদল হওয়াই ভালো।’

অস্ট্রেলিয়ার রিজার্ভ বেঞ্চের দিকে তাকিয়ে লারার উদ্বেগ আরও বাড়ছে। বিকল্প ব্যাটসম্যানদের অনেকের গড় রান ৩০-এর ঘরে। সংখ্যাটা ছোট নয়, কিন্তু ভরসারও নয়। লারা তাই বলেন, ‘যদি একসঙ্গে চার-পাঁচজন মূল ক্রিকেটার বিদায় নেয়, এই রিজার্ভ দল নিয়ে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .