Logo
Logo
×

Advertisement

খেলা

রিয়াল ছাড়তে চাওয়া ভিনিসিয়ুসকে ‘না’ বলেছিলেন মরিনিও

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম

রিয়াল ছাড়তে চাওয়া ভিনিসিয়ুসকে ‘না’ বলেছিলেন মরিনিও

Advertisement

বিশ্বকাপ শেষ হওয়ার পর ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে জোরালো গুঞ্জন উঠেছিল। রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দিতে পারেন ব্রাজিলিয়ান তারকা—এমন খবরও ছড়িয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত রিয়ালেই থাকার সিদ্ধান্ত নেন ভিনিসিয়ুস। আর এই সিদ্ধান্তের পেছনে কোচ জোসে মরিনিওর পরামর্শও ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

বিষয়টি নিজেই প্রকাশ করেছেন মরিনিও। তার ভাষ্য, ভিনিসিয়ুসকে রিয়াল মাদ্রিদ ছেড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। অবশ্য ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সিদ্ধান্ত পরিবর্তনে খুব বেশি বোঝাতে হয়নি। কারণ, ক্লাবটির প্রতি ভিনিসিয়ুসের গভীর ভালোবাসা আগে থেকেই ছিল।

ভিনিসিয়ুসকে ঘিরে জল্পনার মূল কারণগুলোর একটি ছিল তার চুক্তির মেয়াদ। রিয়ালের সঙ্গে আগের চুক্তির আর মাত্র এক বছর বাকি থাকায় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। নতুন চুক্তি নিয়েও আলোচনা প্রত্যাশামতো এগোচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য সব অনিশ্চয়তার অবসান ঘটে। রিয়ালের সঙ্গে নতুন করে ছয় বছরের চুক্তিতে সই করেন ২৬ বছর বয়সি এই ফরোয়ার্ড।

মরিনিও জানান, ভিনিসিয়ুসের সঙ্গে এ বিষয়ে সরাসরি কথা বলেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের মতো ঐতিহ্যবাহী ক্লাবের গুরুত্ব অনেক সময় সেটি ছেড়ে দেওয়ার পরই উপলব্ধি করা যায়—ব্রাজিলিয়ান তারকাকে এমনটাই বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি।

মরিনিওর ভাষায়, ‘ভিনি, তুমি কোথায় যেতে চাও? তুমি ব্রাজিলে ছিলে, এরপর তোমার ক্যারিয়ারের বড় অংশই রিয়াল মাদ্রিদকে ঘিরে। রিয়াল মাদ্রিদ থেকে চলে গেলে তবেই তুমি বুঝবে, এই ক্লাবের গুরুত্ব আসলে কতটা। তাই তোমার চলে যাওয়া ঠিক হবে না।’

তবে শুধু মরিনিওর পরামর্শই নয়, রিয়াল মাদ্রিদের নতুন পরিকল্পনাও ভিনিসিয়ুসকে ক্লাবটিতে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন কোচ। গত দুই মৌসুমের হতাশা পেছনে ফেলে দলটি নতুনভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে। ফলে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেও মনে করেন তিনি।

মরিনিওর দৃষ্টিতে, রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ভিনিসিয়ুস। তার কঠোর পরিশ্রম এবং প্রতিনিয়ত উন্নতি করার মানসিকতাও কোচকে মুগ্ধ করেছে। বর্তমান স্কোয়াডে থাকা একঝাঁক প্রতিভাবান ফুটবলারের সঙ্গে ভিনিসিয়ুসকে নিয়ে বড় সাফল্য অর্জনের স্বপ্নই দেখছেন মরিনিও।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও

শাস্তি থেকে রক্ষা পেলেন মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম