Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

ছবি: সংগৃহীত ছবি

Advertisement

রিয়াল মাদ্রিদে থিবো কোর্তোয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে। ২০২৮ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন বেলজিয়ান এই গোলকিপার। গত সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে মৌখিক সমঝোতা হলেও এবার আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেছেন তিনি।

ফুটবল দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন কোর্তোয়া। এর ফলে আরও এক মৌসুম সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন তিনি। যদিও এখনো চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি রিয়াল মাদ্রিদ।

বর্তমানে দলের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন কোর্তোয়া। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচ খেলে চারটিতে কোনো গোল হজম করেননি তিনি। প্রতিপক্ষের শট ঠেকানোর হার ৭৮ শতাংশ। সব মিলিয়ে তার বিপক্ষে গোল হয়েছে মাত্র ৯টি।

২০১৮ সালের আগস্টে চেলসি থেকে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন এই বেলজিয়ান তারকা। এরপর থেকেই গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলের আস্থার প্রতিদান দিয়েছেন। তার হাত ধরে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে মাদ্রিদ।

বিশেষ করে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে কোর্তোয়ার পারফরম্যান্স ছিল স্মরণীয়। ওই ম্যাচে প্রতিপক্ষের নয়টি নিশ্চিত গোলের প্রচেষ্টা ঠেকিয়ে রিয়ালের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

তবে ক্যারিয়ারে বড় ধাক্কাও সামলাতে হয়েছে এই গোলরক্ষককে। ২০২৩ সালের আগস্টে এসিএল ইনজুরিতে পড়েন তিনি। পরের বছর মার্চে হাঁটুর মেনিসকাসে চোট পান। পরপর দুটি গুরুতর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হলেও সুস্থ হয়ে ফিরে আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন।

লা লিগায় ইতোমধ্যে ১৫০টি জয়ের মাইলফলক স্পর্শ করেছেন কোর্তোয়া। গোলকিপার হিসেবে তিনটি অ্যাসিস্টও রয়েছে তার, যা তাকে এই পজিশনের খেলোয়াড়দের মধ্যে সর্বকালের অন্যতম সেরা অ্যাসিস্টদাতার কাতারে নিয়ে গেছে। পাশাপাশি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় শতাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

২০৩২ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকছেন আর্দা গুলার

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

টানা ৭ ম্যাচে গোল এমবাপ্পের, বার্সার ঘাড়ে রিয়ালের নিঃশ্বাস

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল মাদ্রিদের যে দায়িত্বে আসছেন টেনিস তারকা নাদাল

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

একটি ভাইরাল মিম ট্রেন্ড যেভাবে বিপদে ফেলে দিল এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ আর লা লিগাকে

একটি ভাইরাল মিম ট্রেন্ড যেভাবে বিপদে ফেলে দিল এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ আর লা লিগাকে

আরও পড়ুন

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন জয়াবর্ধনে

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন জয়াবর্ধনে

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম