Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

ছবি: সংগৃহীত

Advertisement

একই বছরে ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করা নিঃসন্দেহে বিশেষ অর্জন। আর সেই তিনটি শতকই যদি আসে একই প্রতিপক্ষের বিপক্ষে, তাহলে কীর্তিটি পায় আরও অনন্য মাত্রা। এমনই এক বিরল রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার গ্লেন ফিলিপস।

২০২৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—তিন ফরম্যাটেই সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ফিলিপস।

বছরের শুরুতে ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে আলোচনায় আসেন এই কিউই ব্যাটার। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এবার টেস্ট ক্রিকেটেও শতক হাঁকিয়ে নিজের অনন্য অর্জন পূর্ণ করলেন ফিলিপস।

২০২৬ সালের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিলিপসের সেঞ্চুরির সংখ্যা ছিল মাত্র তিনটি। তবে চলতি বছর দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যান এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক শতক করেছেন। এর মধ্যে তিনটি ভারতের বিপক্ষে এবং অন্যটি ইংল্যান্ডের বিরুদ্ধে।

বছরের শুরুতে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফিলিপস। এরপর টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় বোলারদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন তিনি। দুই সংস্করণে শতকের পর টেস্টেও ভারতের বিপক্ষে একই কীর্তি গড়ার হাতছানি ছিল তার সামনে।

অবশেষে সেই সুযোগ কাজে লাগালেন ২৯ বছর বয়সি এই ব্যাটার। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ভারতীয় বোলারদের বিপক্ষে খেলেছেন ১১৮ রানের দুর্দান্ত ইনিংস। শতক পূর্ণ করার পর আরও ১৮ রান যোগ করে আউট হন তিনি। এর মধ্য দিয়ে ২০২৬ সালে ভারতের বিপক্ষে তিন সংস্করণেই সেঞ্চুরি করার বিরল নজির গড়েন ফিলিপস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

নতুন করে লজ্জার রেকর্ড গড়ে হারল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে লজ্জার রেকর্ড গড়ল ভারত

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

এক ইনিংসে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন জ্যাকবস

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

বৃষ্টির কারণে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

আরও পড়ুন

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

ভারতের বিপক্ষে ইতিহাস গড়লেন গ্লেন ফিলিপস

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন জয়াবর্ধনে

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক হলেন জয়াবর্ধনে

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

২০২৮ পর্যন্ত রিয়ালেই থাকছেন কোর্তোয়া

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম