Logo
Logo
×

Advertisement

খেলা

ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

মৌসুমের প্রথম ট্রফি জিতে বায়ার্ন মিউনিখের উদযাপন। ছবি: সংগৃহীত

Advertisement

ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিড নিল বায়ার্ন মিউনিখ। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠল বরুশিয়া ডর্টমুন্ড। এক গোল পরিশোধও করল তারা। তবে বায়ার্নের শক্তির কাছে পেরে উঠল না ডর্টমুন্ড।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে মৌসুমের প্রথম ট্রফি জিতেছে বায়ার্ন। সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের বিপক্ষে তাদের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে নিজেদের ইতিহাসে ১২তম বারের মতো জার্মান কাপের ট্রফি ঘরে তুলল বাভারিয়ানরা।

ম্যাচের ২৮ মিনিটে ডর্টমুন্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন নাথানিয়েল ব্রাউন। ডর্টমুন্ডের খেলোয়াড়রা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগিয়ে জালে বল পাঠান তিনি।

৪২তম মিনিটে সমতায় ফিরতে পারতো ডর্টমুন্ড। বল জালে জড়ালেও অফসাইডে গোল বঞ্চিত হয় স্বাগতিকদের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন মাইকেল অলিসে। ডর্টমুন্ডের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান ফরাসি তারকা।  

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক ডর্টমুন্ড। ৭৫ মিনিটে ফ্যাবিও সিলভার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা। এরপর শেষ ১৫ মিনিটে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় ডর্টমুন্ড।

তবে বায়ার্নের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি ডর্টমুন্ড। সব চেষ্টা প্রতিহত করে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

মরক্কোর তারকা ইসমাইল সাইবারির জন্য এই ম্যাচটি ছিল বিশেষ। গত জুলাইয়ে বায়ার্নে নাম লেখানোর পর এদিনই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন তিনি। 

শুরুতে অবশ্য বেঞ্চে ছিলেন সাইবারি। ম্যাচের ৮১তম মিনিটে নাথানিয়েল ব্রাউনের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর বাভারিয়ানদের প্রথম ম্যাচেই শিরোপা জয়ের স্বাদ পেলেন সাইবারি।

এই জয়ের মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমের শুরুটাও দুর্দান্তভাবে করল বায়ার্ন। শুক্রবার রাতে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মান বুন্দেসলিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ভিনসেন্ট কোম্পানির দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

চোট কাটিয়ে ফিরলেও মুসিয়ালাকে নিয়ে নতুন শঙ্কা

চোট কাটিয়ে ফিরলেও মুসিয়ালাকে নিয়ে নতুন শঙ্কা

মাঠে দুবার জ্ঞান হারালেন মুসিয়ালা, ধরা পড়ল কঠিন রোগ

মাঠে দুবার জ্ঞান হারালেন মুসিয়ালা, ধরা পড়ল কঠিন রোগ

ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়লেন মুসিয়ালা

ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়লেন মুসিয়ালা

বায়ার্নের পর এবার রিয়াল-পিএসজির ‘মুখের গ্রাস’ কেড়ে নিতে চাইছে বার্সা

বায়ার্নের পর এবার রিয়াল-পিএসজির ‘মুখের গ্রাস’ কেড়ে নিতে চাইছে বার্সা

আরও পড়ুন

মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম