Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ

ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

Advertisement

নতুন মৌসুমের শুরুতে আগের মৌসুমের পারফরম্যান্সের আরেকটি স্বীকৃতি পেলেন ব্রুনো ফার্নান্দেজ। প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরার খেতাব জিতলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ মিডফিল্ডার।

গত মৌসুমে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি ফার্নান্দেজ গোল করেছিলেন ৯টি। মাইকেল ক্যারিকের কোচিংয়ে চমকপ্রদভাবে ঘুরে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগে তৃতীয় হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও ফিরে আসে চ্যাম্পিয়ন্স লিগে। 

দুর্দান্ত পারফরম্যান্সে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন ৩১ বছর বয়সি এই পর্তুগিজ তারকা। এবার জিতলেন সতীর্থদের ভোটেও।

অধিনায়কের এই অর্জনে সমৃদ্ধ হয়েছে ক্লাবের প্রাপ্তিও। এই নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ১২ ফুটবলার পিএফএ বর্ষসেরা হলেন, যা ইংল্যান্ড ও ওয়েলসে সর্বোচ্চ।

পিএফএ বর্ষসেরা হওয়া দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার ফার্নান্দেজ। প্রথম জনের নামটি সহজেই অনুমেয়। ২০০৭ ও ২০০৮ সালে টানা সেরা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

ক্যারিকের কোচিংয়ে ফার্নান্দেজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে বলা যায়। ইউনাইটেডের আক্রমণভাগের চারজনকে আক্রমণ নিয়ন্ত্রণে আরও বেশি স্বাধীনতা দিয়েছিলেন কোচ, যেটায় দারুণ কার্যকর ভূমিকা পালন করেন তার অধিনায়ক।

২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখেন ফার্নান্দেজ। ইউনাইটেডের জার্সিতে তিনি গোল করেছেন ১১০টি, সহায়তা করেছেন ১০৬ গোলে। ২০০ গোল সম্পৃক্ততা হয়ে গেছে তার ৩১৪ ম্যাচেই, প্রিমিয়ার লিগ জমানায় যায় ইউনাইটেডের দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে দ্রুততায় পেরেছিলেন কেবল ক্লাব কিংবদন্তি ওয়েইন রুনি (২৯৫ ম্যাচে)।

পিএফএ বর্ষসেরা একাদশে পাঁচজন জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন আর্সেনাল থেকে, রানার্স আপ ম্যানচেস্টার সিটি থেকে চারজন।

পিএফএ বর্ষসেরা একাদশ:

গোলকিপার: দাভিদ রাইয়া (আর্সেনাল)

রক্ষণভাগ: গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)

মাঝমাঠ: ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান শের্কি (ম্যানচেস্টার সিটি)।

আক্রমণভাগ: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), আন্তোয়ান সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগো চিয়াগো (ব্রেন্টফোর্ড)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

আর্জেন্টাইনের ভুলে হারতে বসেছিল ম্যানইউ, ব্রাজিলিয়ানের গোলে রক্ষা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

৫০ বছরেও হয়নি, এমন লজ্জার রেকর্ড গড়ল ইউনাইটেড

৫০ বছরেও হয়নি, এমন লজ্জার রেকর্ড গড়ল ইউনাইটেড

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

হালান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলল রেফারি সংস্থা

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড

ভারত থেকেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম