Logo
Logo
×

Advertisement

ফুটবল

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

কোচ মাইকেল ক্যারিকের সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ। ছবি: সংগৃহীত

Advertisement

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত অর্থ খরচ না করায় মঙ্গলবার ম্যাচের পর দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেন।

দলবদলের বাজারে রক্ষণভাগ ও আক্রমণভাগে শক্তি বাড়াতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে মার্টিনেজ জানান, ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন তিনি।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জনের ফলে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

অ্যামাজন প্রাইমসে মার্টিনেজ বলেন, ‘অনেক সময় নিজেকে সংযত রাখতে হয়, তবে মাঝেমধ্যে আমার আচরণ আসলে ক্লাবের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।’

তিনি বলেন, ‘গত মৌসুমটা আমাদের দারুণ কেটেছিল। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছি—অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আরও খেলোয়াড় দলে ভেড়ানো হোক। কারণ অন্য অনেক দলই প্রচুর নতুন খেলোয়াড় দলে নিয়েছে।’

গ্রীষ্মকালীন দলবদলের সময় স্কোয়াডে আরও বড় বিনিয়োগের প্রত্যাশা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মার্টিনেজ বলেন, ‘হ্যাঁ, শতভাগ। আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। আমাকে সত্যিটা বলতেই হবে। পাশাপাশি, খেলোয়াড় হিসেবে আমাদেরও আরও ভালো কিছু করা প্রয়োজন। এ ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত থাকতে একটি শক্তিশালী দল গড়ে তোলাও জরুরি।‘

মঙ্গলবার মাদ্রিদে হারের পর টানা পাঁচ ম্যাচ জয়হীন রইল এই ইংলিশ ক্লাবটি। এতে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।

কোচ ক্যারিক সম্পর্কে মার্টিনেজ বলেন, ‘তিনি তার সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু প্রতিটি মৌসুমই আলাদা। গত মৌসুমে যা করেছিলেন, তা আঁকড়ে ধরে বসে থাকলে চলে না। প্রতিপক্ষ দলগুলো জানে আপনি কীভাবে খেলেন, তারা প্রতিটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত। যদি আপনি কৌশলে পরিবর্তন না আনেন, তবে পরের মৌসুমে বড় সমস্যায় পড়তে হবে।‘

ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মার্টিনেজ বলেন, ‘আমরা তো কেবল একের পর এক কোচ বদলাতেই থাকি। কিন্তু অন্য বিষয়গুলোর কী হবে? এর বেশি কিছু বলা ঠিক হবে না।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

ম্যানচেস্টার সিটির কঠোর শাস্তি চান জেরার্ড

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

ম্যানসিটি ফ্যানদের হাতে কলা উসকে দিল ৮০’র দশকের স্মৃতি

নিষেধাজ্ঞার ভয় আর বিদ্রুপ পেছনে ফেলে অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

নিষেধাজ্ঞার ভয় আর বিদ্রুপ পেছনে ফেলে অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

আরও পড়ুন

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

পুঁচকে ভাইকিংয়ের কাছে পয়েন্ট হারাল বায়ার্ন

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

ইয়ামালের নৈপুণ্যে বার্সার বড় জয়

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম