Logo
Logo
×
   

Advertisement

খেলা

ঢাকা ও সিলেটে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২ টেস্ট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

ঢাকা ও সিলেটে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ২ টেস্ট

সংগৃহীত

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সেটা করতে হলে ঘরের মাঠের সব ম্যাচ জিততে হবে দলকে। সেই লক্ষ্য নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নামবে বাংলাদেশ। 

আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সফরসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।  প্রথম টেস্ট মিরপুরে শুরু হবে ২৮ অক্টোবর। দ্বিতীয় টেস্টের ভেন্যু সিলেট। শুরু হবে ৫ নভেম্বর।

ম্যাচ দুটি ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ চতুর্থ ও ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে রয়েছে।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় এসে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ দল। টেস্ট সিরিজের প্রস্তুতি হিসাবে তিনদিনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে সফরকারীরা। এই ম্যাচ শুরু হবে ২২ অক্টোবর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম