Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফের নির্বাচনে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম

ফের নির্বাচনে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

Advertisement

ফিফার বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতা বেসরকারিকরণের উদ্যোগ নিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়লেও প্রেসিডেন্ট পদে নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস হারাননি জিয়ান্নি ইনফান্তিনো। বরং আরেক মেয়াদে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

‘ফুটবল সবার জন্য’—এই বার্তাকে সামনে রেখে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি।

২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হবে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ইনফান্তিনোর ভবিষ্যৎ। তবে তিনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন, নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে নভেম্বরের পর। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।

এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণা করেননি। এর মধ্যেই শনিবার নিজের নির্বাচনী অবস্থান স্পষ্ট করেছেন সুইস-ইতালিয়ান এই ফুটবল প্রশাসক। চতুর্থ মেয়াদে ফিফার সভাপতি হওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি নিজের নির্বাচনী বার্তাও প্রকাশ করেছেন।

ইনফান্তিনো বলেন, নতুন নির্বাচনে তিনি প্রার্থী হবেন এবং তার মূল স্লোগান হবে—‘বিশ্বের সর্বত্র, সবার জন্য ফুটবল’। ফুটবলকে ঘিরে নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেন তিনি।

তার নির্বাচনী ভাবনার কেন্দ্রে রয়েছে বিশ্বজুড়ে ফুটবলের সুযোগ আরও বিস্তৃত করা। বিশ্বের প্রতিটি মানুষ যাতে ফুটবল খেলার পাশাপাশি নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ পায়, সেটিই তার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ফুটবলের শক্তিশালী দেশগুলোর সঙ্গে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দেশগুলোর ব্যবধান কমিয়ে আনার ওপরও গুরুত্ব দিতে চান ইনফান্তিনো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম