Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

বিপিএলের গুরুত্ব প্রসঙ্গে নিজের মতামত জানালেন শান্ত

Advertisement

পরবর্তী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। এর মধ্যেও দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তার মতে, বিপিএল শুধু বিনোদন বা প্রতিযোগিতার আয়োজন নয়, দেশের ক্রিকেটারদের জন্য নিজেদের মেলে ধরার গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

বিপিএলে বেশ কয়েক বছর ধরে খেলছেন শান্ত। টুর্নামেন্টটি সামনে এলেই তার মধ্যে আলাদা ধরনের উত্তেজনা কাজ করে বলে জানিয়েছেন তিনি। বিপিএলের অফিসিয়াল পেইজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিজ্ঞতা এবং টুর্নামেন্টটির গুরুত্ব নিয়ে কথা বলেন বাঁহাতি এই ব্যাটার।

শান্তর ভাষ্য, বিপিএলে নিয়মিত খেলার কারণে প্রতিবারই আসর শুরুর আগে তার মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি হয়। তার মতে, একজন ক্রিকেটারের ক্যারিয়ারে ভালো করার জন্য বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘আল্লাহর রহমতে অনেক বছর ধরেই বিপিএলে খেলছি। প্রতিবছর যখন শুনি বিপিএল শুরু হতে যাচ্ছে, তখনই আলাদা একটা রোমাঞ্চ অনুভব করি। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি অনেক বড় একটি মঞ্চ। এখানে ভালো পারফর্ম করতে পারলে ব্যক্তিগতভাবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে।’

তবে শুধু ব্যক্তিগত উন্নতি কিংবা পারফরম্যান্সের জায়গা থেকেই বিপিএলকে দেখছেন না শান্ত। বাংলাদেশের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নেও এই টুর্নামেন্টের বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।

বিশেষ করে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য বিপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন জাতীয় দলের এই অধিনায়ক। তার মতে, প্রতি আসরেই নতুন কিছু ক্রিকেটার নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পান, যা ভবিষ্যতে তাদের জাতীয় দল কিংবা দেশের ক্রিকেটে জায়গা করে নেওয়ার পথ তৈরি করতে পারে।

শান্ত বলেন, ‘বাংলাদেশের জন্য বিপিএল অনেক বড় একটি টুর্নামেন্ট। প্রতিবছরই দেখা যায়, বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান ক্রিকেটার এখানে খেলার সুযোগ পাচ্ছেন। এ কারণে আমাদের ক্রিকেটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম