Logo
Logo
×
   

Advertisement

খেলা

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া

সংগৃহীত

Advertisement

আগামী ৬ অক্টোবর মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজের ঘরের সমর্থকদের সামনেই আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এই বিশেষ আয়োজনে দর্শক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার সাবেক তারকা আনহেল ডি মারিয়া। এই বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্তিনোস জুনিয়র্সের বিপক্ষে রোজারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে কথা বলেন ডি মারিয়া। সেখানে তিনি জানান, ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচের পর বুয়েনস আইরেসেই থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতেই হবে, তাই না? আমাকে গিয়ে দেখতেই হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলবো, তাই সম্ভবত সেখানেই থেকে যাবো। এটা তো আমার পথেই পড়ে, আমি সেখানে থাকবো’।

আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের গুরুত্ব নিয়েও কথা বলেন সাবেক এই আর্জেন্টাইন উইঙ্গার। তার মতে, অধিনায়ককে ছাড়া জাতীয় দলের সামনে বড় পরিবর্তন অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘এত বছর পর লিওকে ছাড়া একটা দল! এটা কঠিন হবে, তাই না? বিশেষ করে আর্জেন্টিনাকে, পুরো বিশ্বকে সে যা কিছু দিয়েছে তার পর। আমরা সেই শেষ দিনটা উপভোগ করবো।’

আর্জেন্টিনার তিন ম্যাচের এই সিরিজে বেনিনের বিপক্ষের ম্যাচেই কেবল খেলবেন মেসি। রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দি এবং জিওভানি লো সেলসোসহ তার দীর্ঘদিনের বেশ কয়েকজন সতীর্থও এই উপলক্ষে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া ২০২২ বিশ্বকাপজয়ী দলের অন্য সদস্যদেরও পরিবারসহ গ্যালারিতে বসে ম্যাচ দেখার আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম