Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

‘তুই কি ছোলা বিক্রি করতে এসেছিস’ বাবর আজমকে ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম

ফাইল ছবি

Advertisement

ইংল্যান্ড সিরিজ চলাকালে সাত ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে জানতেন না বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এই মন্তব্যের পর তার কড়া সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম। 

সফরের মাঝপথে কোচিং স্টাফ পরিবর্তন এবং সাত খেলোয়াড়কে দেশে পাঠানোর মতো বড় ঘটনার বিষয়ে অধিনায়ক কীভাবে অজ্ঞাত থাকতে পারেন, সেই প্রশ্ন তোলেন তিনি। সিরিজের শেষ টেস্টে টসের সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে জানতেন না বলে মন্তব্য করেন বাবর। এই বক্তব্যের পরই সমালোচনার মুখে পড়েন তিনি।

বাবরের এই স্বীকারোক্তিতে তীব্র প্রতিক্রিয়া জানান আকরাম। নিজের খেলোয়াড় এবং কোচিং স্টাফ সংক্রান্ত বড় সিদ্ধান্তের বিষয়ে অজ্ঞাত থেকে বাবর কীভাবে পাকিস্তান দলের নেতৃত্ব দিতে পারেন, সেই প্রশ্ন তোলেন তিনি।

এরপর ব্যঙ্গাত্মক এক মন্তব্য করেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। তিনি বাবরকে জিজ্ঞাসা করেন, দলের নেতৃত্ব দেওয়ার বদলে তিনি কি সফরে ছোলা বিক্রি করতে এসেছিলেন।

তিনি বলেন, ‘বাবরকে অধিনায়কত্ব দেওয়া উচিতই হয়নি। একেবারে অপ্রয়োজনীয়। বার্মিংহামে টস করতে গেছে সে, সেখানে তাকে জিজ্ঞেস করা হলো ৭ ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া নিয়ে, সে বলল আমি জানতামই না। তাহলে তুই কি ছোলা বিক্রি করতে গিয়েছিলি?’

আকরামের মতে, কঠিন পরিস্থিতিতে খেলোয়াড়দের পাশে অধিনায়কের দৃঢ়ভাবে দাঁড়ানো প্রয়োজন। কারণ নেতার মধ্যে অনিশ্চয়তা থাকলে তা দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। চলমান সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি হারের পর বাবরের টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করাটাই উচিত হয়নি বলে মনে করেন এই কিংবদন্তি পেসার।

দ্বিতীয় টেস্টের পর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়ে কেবল একজন খেলোয়াড় হিসেবে পাকিস্তানের হয়ে খেলা চালিয়ে যেতে পারতেন বাবর, এমনটাই মনে করেন আকরাম।

আকরামের মতে, এমনটা করলে বাবরের নেতৃত্ব নিয়ে অহেতুক জটিলতা এড়ানো যেত। পাশাপাশি নিজের ব্যাটিংয়ের ওপর পুরোপুরি মনোযোগ দিতে পারতেন তিনি।

এ বছরের শুরুর দিকে খারাপ ফলাফলের কারণে শান মাসুদকে সরিয়ে বাবরকে আবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয়েছিল।

তবে আগের বছর পাকিস্তানের টেস্ট একাদশে নিয়মিত জায়গা পাকাপোক্ত করতে সংগ্রাম করেছিলেন বাবর। তারপরও তাকে অধিনায়কত্বে ফেরানো হয়।

ইংল্যান্ড সিরিজ চলাকালেই পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় বড় পরিবর্তন এনেছে। এমন এক অস্থির সময়েই আকরামের এই মন্তব্য এলো।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম