Logo
Logo
×

Advertisement

খেলা

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

Advertisement

পাকিস্তানের জাতীয় দলের সবশেষ ইংল্যান্ড সফরে ভরাডুবির পর ভীষণ চাপে রয়েছেন দলটির তারকা ক্রিকেটাররা। পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইমস ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) জিজ্ঞাসাবাদ করছে মোহাম্মদ রিজওয়ানকে।

৩০ আগস্ট লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর রাত ১টার দিকে লন্ডনের হোটেল থেকে রিজওয়ানকে নিচে ডেকে পাঠান পিসিবির অ্যান্টি করাপশন কর্মকর্তা কর্নেল আখতার। সঙ্গে নিজের মোবাইল আনতে বলা হয়।

হোটেলের নিচে রিজওয়ানের সঙ্গে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তার দেখা হয়। এরপর বাজি ও অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয় তাকে। একপর্যায়ে তার মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়।

রিজওয়ানের দাবি, ফোন নেওয়ার আগে তাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগ, অভিযোগের ভিত্তি কিংবা জব্দের অনুমতিপত্র দেখানো হয়নি।

আদালতে করা আবেদনে রিজওয়ান জানান, তাকে বলা হয়েছিল ফোনটি পরীক্ষা করে তিন ঘণ্টার মধ্যেই ফেরত দেওয়া হবে। কিন্তু এরপর কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ফেরত পাননি তিনি। বর্তমানে ফোনটি তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে এবং ফরেনসিক পরীক্ষা চলছে।

রিজওয়ানের দাবি, তাকে কী অপরাধে সন্দেহ করা হচ্ছে, কোন ঘটনার তদন্ত চলছে কিংবা কোন আইনি ক্ষমতাবলে তার ফোন নেওয়া হয়েছে এসব কিছুই তাকে জানানো হয়নি। তদন্তে তার ব্যাংক একাউন্ট ও আর্থিক বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।

আদালত অবশ্য স্পষ্ট করেছে, কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া মানেই তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া নয়। পিসিবির সাবেক আইনপ্রধান তাফাজ্জুল রিজভিও বলেছেন, বর্তমানে রিজওয়ানের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ বা স্বীকারোক্তি নেই; নোটিশের উদ্দেশ্য তথ্য সংগ্রহ করা। তবে পিসিবি অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে নীরবতা বজায় রেখেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম