পাকিস্তানি বলেই কি এমন করা হলো?
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমসের আয়োজকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। বিশেষ করে থাকার এবং যাতায়াতের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, উজবেকিস্তান, ভারতসহ বেশ কিছু দেশ।
এশিয়ান গেমসের চলতি আসরের অর্ধেকের বেশি শেষ। তবু জাপানে অব্যবস্থার অন্ত নেই। সোমবার অব্যবস্থার শিকার হল পাকিস্তানের ভলিবল দল। গ্রুপের ম্যাচের আগে পাকিস্তান দলকে ভুল জায়গায় নিয়ে গেল নাগোয়া গেমসের বাস। এমন হেনস্থায় ক্ষুব্ধ পাকিস্তান।
পাকিস্তানের ভলিবল অধিনায়ক মুরাদ জাহান অব্যবস্থার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। অথচ বাসের চালক জানতেনই না আমাদের কোথায় নিয়ে যেতে হবে। আয়োজকদের বাস আমাদের অন্য জিমন্যাসিয়ামে নিয়ে চলে যায়। শুরু থেকেই ভুল রাস্তায় এগোতে শুরু করে বাস। যখন বাসচালক ভুল বুঝতে পারেন, তখন ম্যাচ শুরু হতে বেশি সময় বাকি ছিল না। আমাদের কোনও রকমে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হয় খেলা শুরুর অল্প সময় আগে। অত্যন্ত বিরক্তিকর পরিস্থিতি। জাপানের কাছ থেকে এগুলো আমরা আশা করি না। আশা করব, এমন আর হবে না।’
পাকিস্তানের অধিনায়ক আরও বলেন, ‘এখানকার পরিস্থিতি অত্যন্ত হতাশজনক। খেলোয়াড়েরা শুধু যাতায়াতের অব্যবস্থার শিকারই হচ্ছে না। অনেক সময়ই ঠিক মতো খাবার পাওয়া যাচ্ছে না। অনুশীলন শেষ করে রাতে খেতে গিয়ে দেখা যাচ্ছে, পর্যাপ্ত বা প্রয়োজনীয় খাবার নেই। অনেক সময় খাবার পাওয়াই যাচ্ছে না। আমরা সমস্যার কথা জানিয়েছি। কিন্তু আয়োজকদের কাছ থেকে কোনও ইতিবাচক উত্তর পাইনি।’
খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে মাঠে প্রবেশ করলেও উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছে পাকিস্তান।
