Logo
Logo
×

Advertisement

খেলা

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

Advertisement

সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ থমাস ডুলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আজ রাতে আমরা গত ম্যাচের চেয়ে ভিন্ন একটি দল দেখেছি। খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুবই আনন্দিত।’

যুক্তরাষ্ট্রের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং খেলোয়াড়রা মাঠে কী করার চেষ্টা করেছে, সেটাও আপনারা দেখেছেন। শেষ ২০ মিনিটে যদি আমাদের গোল করার সুযোগগুলো কাজে লাগত, তাহলে ফলাফল আরও ইতিবাচক হতে পারত।’

মালয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার বিপরীতে সিঙ্গাপুরের সঙ্গে শুরু থেকেই লড়াই করার মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন ডুলি। ‘আমরা ১১ জন খেলোয়াড় নিয়েই লড়েছি, আগের ম্যাচের মতো নয়। সবাই বুঝতে পেরেছে, লড়াই করলে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা না দিলে আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

ডুলি আরও বলেন, ‘ফুটবলে মূল বিষয় হলো প্রতিযোগিতা। বাংলাদেশে আমাদের যে ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে, তা খুব বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই। লিগ থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রতি সপ্তাহে খেলোয়াড়রা ম্যাচ খেলে এবং ভুল থেকে শেখার সুযোগ পায়। এই ঘাটতিটাই আমাদের রয়েছে।’

বাংলাদেশ দলের কোচ আরও বলেন, ‘আমরা এখানে সবাইকে হারিয়ে দিতে আসিনি। নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিখতে এসেছি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য বড় শিক্ষা ছিল। আর আজকের ম্যাচ প্রমাণ করেছে যে আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি।’

ডুলি বলেন, ‘দাবা খেলার মতো ফুটবলেও পরিকল্পনা করে খেলতে হয়। পরবর্তী দুই-তিন সেকেন্ডে কী হবে, সতীর্থরা কোথায় আছে, সেটা স্ক্যান করতে হয়। আজকের খেলায় আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলোতে জয়ী হয়েছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’ — বলছে পাকিস্তান

‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’ — বলছে পাকিস্তান

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

আরও পড়ুন

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

ভিনিসিয়ুসের প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

অলিম্পিকের বাছাই পর্ব হবে বাংলাদেশে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম