Logo
Logo
×

Advertisement

খেলা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

Advertisement

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বটা বাংলাদেশের জন্য শেষ হলো দুঃস্বপ্নের মতো। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে চার গোল হজম করা বাংলাদেশ শেষ ম্যাচে আরও বড় ধাক্কা খেল। স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত হয়েছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের দল। টানা তিন ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিল থমাস ডুলির শিষ্যরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরে শুরু হয়েছিল আসিয়ান কাপের অভিযান। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও ফল নিজেদের পক্ষে আনতে পারেনি বাংলাদেশ। ১-০ গোলে হেরে যায় তারা।

শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আসর শেষ করার লক্ষ্য ছিল বাংলাদেশের। ম্যাচের শুরুটাও ছিল বেশ গোছানো। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে বাংলাদেশ।

১১ মিনিটেই প্রথমবার বাংলাদেশের জালে বল পাঠায় স্বাগতিকরা। ওলে রোমেনির পাস থেকে গোল করে ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন লে বেকার। মাত্র নয় মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।

এরপর ১২ মিনিট না যেতেই ইন্দোনেশিয়া তৃতীয় গোলের দেখা পায়। রিজকি রিদোর পাস থেকে ব্যবধান বাড়ান স্বাগতিক দলের খেলোয়াড়রা।

ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। সুকির ক্রস থেকে আসা বলে হেড করে ব্যবধান কমান শাহরিয়ার ইমন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন লে বেকার। এতে ইন্দোনেশিয়া এগিয়ে যায় ৪-১ গোলে।

প্রথমার্ধের শেষদিকে আরও দুইবার বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল করে স্বাগতিকরা। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। এরপর যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার।

ফলে প্রথম ৪৫ মিনিট শেষে ৬-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে শেষ পর্যন্ত ৯-২ গোলের বিশাল জয় তুলে নেয় ইন্দোনেশিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

আরও পড়ুন

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম