Logo
Logo
×

Advertisement

খেলা

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Advertisement

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য আজ ঐতিহাসিক একটি দিন। অতীতে এই মাঠে ভারতীয় পুরুষ ক্রিকেট দল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট এবং একট টি-টোয়েন্টি ম্যাচ খেলে।

আর মেয়েদের ক্রিকেটে এই মাঠে চারটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫০ ওভারের সেই চার ম্যাচের মধ্যে একটিতে সর্বোচ্চ ২৮২ রান তুলে অস্ট্রেলিয়া। ভারত ২৮১ রান করেও হার এড়াতে পারেনি। 

তবে আজ চণ্ডীগড়ে পুরুষ দলের ঐতিহাসিক ওয়ানডেতে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫১/৭ রান করেছে স্বাগতিক ভারত। এই মাঠে ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বোচ্চ রানের নজির।

তিন ম্যাচের চলতি সিরিজের প্রথম দুই খেলায় দাপুটে জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। সেই হিসেবে ক্যারিবীয়দের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ আজ। এই ম্যাচে জিততে না পারলে ৩-০ ব্যবধানে মগজ ধোলাই হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

গুয়াহাটিতে আগের ম্যাচে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ৪০৫ রান করেও পরাজয় এড়াতে পারেনি ক্যারিবীয়রা। আজ তাদের জিততে হলে রেকর্ড গড়তে হবে। কারণ তারা অতীতে ৩৫০ বা তার বেশি রান তাড়া করে জিততে পারেনি। 

ক্যারিবীয়রা ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৩২৭ রান টপকে জয় পেয়েছে। ওয়ানডে ক্রিকেটে সেটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। কাজেই আজ জিততে হলে তাদের নিশ্চিত রেকর্ড গড়তে হবে। 

ওয়েস্ট ইন্ডিজ অতীতে ইংল্যান্ডের বিপক্ষে ৪১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮৯ রান করেছিল। ভারতে এই সফরের আগে ওয়ানডেতে সেটাই ছিল ক্যারিবীয়দের দলীয় সর্বোচ্চ রানের স্কোর।

ভারত আজ টস জিতে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুলের অনবদ্য (১২৯*) সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৫১ রান করে। ওয়ানডে ক্রিকেটে ভারত এনিয়ে ৪৫ ম্যাচে ৩৫০+ রান করল। 

২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ভারত ৫ উইকেটে রেকর্ড সর্বোচ্চ ৪১৮ রান করেছিল। এরপর ভারত আরও ৮ ওয়ানডেতে ৪০০+ রানের ইনিংস খেলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ৪০৬ রানের ঝলমলে ইনিংস খেলে ভারত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

ওয়ানডে র‍্যাংকিং কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

বাংলাদেশকে লজ্জার বিশ্বরেকর্ড থেকে মুক্তি দিলেন গিল

আরও পড়ুন

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম