Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

Advertisement

বেনিনের বিপক্ষে ম্যাচটি লিওনেল মেসির জন্য হতে যাচ্ছে আবেগঘন এক মুহূর্ত। দেশের মাটিতে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন অধিনায়ক মেসি। তার বিদায়ী ম্যাচ ঘিরে এবার আবেগ প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজও।

মেসির শেষ ম্যাচটি আনন্দময় করে তুলতে চান মার্তিনেজ। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব, যেন সে যতটা সম্ভব উপভোগ করতে পারে। আমরা তাকে ভালোবাসা ও চুম্বনে ভাসিয়ে দেব। তাকে আনন্দে রাখতে চাই।’

মেসির ক্যারিয়ারে নিজের অবদান নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। তার মতে, মেসির সবচেয়ে বড় স্বপ্ন পূরণে পাশে থাকতে পারা তার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান।

‘আমি যতটা সম্ভব তাকে সহায়তা করার চেষ্টা করেছি। সে সেটা জানে। আমরা সব সময় এ নিয়ে কথা বলি। ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি ছিল তাকে সাহায্য করার চেষ্টা করা। সে যেটা সবচেয়ে বেশি চেয়েছিল, সেটি অর্জনে তাকে সাহায্য করতে পেরেছি। সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমিও এর অংশ হতে পেরেছি।’

মেসির বিদায়ী ম্যাচের দিন তাকে হাসিখুশি অবস্থায় দেখতে চান মার্তিনেজ। ম্যাচের আগে মেসির সঙ্গে সময় কাটানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি, ‘মঙ্গলবার আমি তাকে উপভোগ করতে ও হাসতে দেখতে চাই। আমরা কথা বলব। সে রোববার রাতে আসবে। এরপর অনুশীলনকেন্দ্রে আমরা বারবিকিউ করব।’

এদিকে নিজের শহর মার দেল প্লাতায় একদিন খেলার ইচ্ছের কথাও জানিয়েছেন মার্তিনেজ। শহরটিতে গেলেই যে মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পান, সেটিও উল্লেখ করেছেন তিনি, ‘আমি যখনই সেখানে যাই, অনেক ভালোবাসা পাই। কোনো একদিন মার দেল প্লাতায় খেলতে চাই।’

তবে মার্তিনেজ ঠিক কোন দলের হয়ে বা কোন ম্যাচে নিজের শহরে খেলতে চান, তা পরিষ্কার করেননি। মার দেল প্লাতার হোসে মারিয়া মিনেয়া স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে কোনো ফিফা ম্যাচ খেলার ইচ্ছা তার কি না, সেটিও জানা যায়নি। আবার শৈশবের সঙ্গে যুক্ত উরকিসা, তায়েরেস কিংবা সান ইসিদ্রোর মতো কোনো ক্লাবের হয়ে সেখানে ফিরতে চান কি না, সেটিও স্পষ্ট নয়।

তাই মার্তিনেজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা কঠিন। তার ক্ষেত্রে শেষ পর্যন্ত কী চমক অপেক্ষা করছে, সেটিই দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টিভি সিরিজে নতুন পরিচয়ে মেসি

টিভি সিরিজে নতুন পরিচয়ে মেসি

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

যতটা ভাবছি, মেসিকে তার চেয়েও অনেক বেশি মিস করব: রোমেরো

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি

মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

মেসির বিদায়ী ম্যাচ কবে-কখন-কোথায়

মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত: স্কালোনি

মেসির বিদায়ী ম্যাচে ৫টা স্টেডিয়াম থাকলেও সবকটা ভরে যেত: স্কালোনি

পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার?

পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার?

আরও পড়ুন

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মার্তিনেজের আবেগ প্রকাশ

২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

২২ বছরের রেকর্ড ভাঙলেন রোহিত

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ স্থগিত

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ স্থগিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম