Logo
Logo
×

Advertisement

খেলা

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

সংগৃহীত

Advertisement

আফগানিস্তানের ক্রিকেট তারকা রশিদ খান নিজের দুবাইয়ের বাসায় ভোজের আয়োজন করেছিলেন। অতিথি ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। ভোজে ছিল ঐতিহ্যবাহী আফগান খাবার।

ইরফান পরিবার নিয়ে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। ভোজের কিছু মুহূর্ত তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। রশিদ ও তার স্ত্রী লায়লোমার রান্না এবং আপ্যায়নের প্রশংসাও করেছেন তিনি। 

৪১ বছর বয়সী ইরফান জানান, বাসায় ফিরে আসার পরও খাবারের স্বাদ তার মনে লেগে আছে। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে দেখা যায়, রশিদ নিজ হাতে তার জন্য প্লেটে খাবার সাজিয়ে দিচ্ছেন।

ইরফান লেখেন, ‘রশিদ আর লায়লোমা ভাবি কী চমৎকার আপ্যায়নকারী! আমরা অসাধারণ এক আফগান ভোজ খেয়েছি। প্রতিটি পদের নিজস্ব আলাদা স্বাদ ছিল। কিন্তু সবকিছুতে যে ভালোবাসা আর আন্তরিকতা মেশানো ছিল, সেটাই ভোজকে আরও বিশেষ করেছে। আমার ভাই রশিদ, কাল রাতের খাবারের কথা এখনো ভাবছি।’

ভোজে ছিল জনপ্রিয় কয়েকটি আফগান পদ। এর মধ্যে ছিল কাবুলি পোলাও ও মান্তু। কাবুলি পোলাওয়ে  মাংসের সঙ্গে ভাত রান্না করা হয়। ওপরে দেওয়া হয় গাজর ও কিশমিশ। মান্তু হলো ভাপে সেদ্ধ করা পুরের খাবার। ভেতরে সাধারণত কিমা দেওয়া থাকে। এর সঙ্গে দই ও টমেটোর সস পরিবেশন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান

নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জেতাটা এখনো বাকি: রশিদ খান

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জেতাটা এখনো বাকি: রশিদ খান

ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইলফলক

ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইলফলক

রশিদ খানের রেকর্ড ছুঁলেন উইন্ডিজ তারকা

রশিদ খানের রেকর্ড ছুঁলেন উইন্ডিজ তারকা

ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রশিদ

ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রশিদ

বাবা হয়েছেন রশিদ খান

বাবা হয়েছেন রশিদ খান

আরও পড়ুন

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

রশিদ খানের আতিথেয়তায় মুগ্ধ ইরফান-ইউসুফ পাঠান

প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান

প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম