|
ফলো করুন |
|
|---|---|
ছোট দেশের বড় তারকা হিসেবে ইতিহাস গড়লেন রশিদ খান। আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার ক্রিকেট ক্যারিয়ারের ১২০তম ম্যাচে ছুঁলেন মাইলফলক। টি-টোয়েন্টিতে একমাত্র বোলার হিসাবে রশিদ খান শিকার করলেন ৭০০ উইকেট।
আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নতুন মাইলফলক অর্জন করলেন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন আফগান তারকা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে রশিদ খানের প্রয়োজন ছিল মাত্র এক উইকেট। জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে মাইলফলক অর্জন করেন রশিদ খান
বৃহস্পতবার প্রথম ব্যাট করে আফগানিস্তান ২২১ রান তোলে। ইনিংসের শুরুতে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানরা। সেখান থেকে আজমতুল্লাহ ওমরজাই ৫০ বলে ১১৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে খেলায় ফেরান। ইজাজ আহমেদজাইয়ের সঙ্গে ৫৯ বলে ১৪২ রানের পার্টনারশিপ করেন তিনি। মাত্র ৬ বলে ২৫ রান করেন রশিদ খান।
২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০২ রানে জিম্বাবুয়ের ইনিংস থেমে যায়। আফগানিস্তান ১৯ রানে ম্যাচ জেতার পাশাপাশি, ২-0 ব্যবধানে সিরিজ জিতেছে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৫৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট শিকারি
রশিদ খান (আফগানিস্তান) – ১২০ ম্যাচে ২০০ উইকেট।
আদিল রশিদ (ইংল্যান্ড) – ১৫৩ ম্যাচে ১৭১ উইকেট।
এহসান খান (হংকং) – ১১৯ ম্যাচে ১৬৫ উইকেট।
ইশ সোধি (নিউজিল্যান্ড) – ১৪২ ম্যাচে ১৬৫ উইকেট।
টিম সাউদি (নিউজিল্যান্ড) – ১২৬ ম্যাচে ১৬৫ উইকেট।
