Logo
Logo
×

Advertisement

খেলা

রশিদ খানের রেকর্ড ছুঁলেন উইন্ডিজ তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

রশিদ খানের রেকর্ড ছুঁলেন উইন্ডিজ তারকা

Advertisement

ছোট দেশের বড় তারকা হিসেবে পরিচিত রশিদ খানের একটি রেকর্ডে ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার শামার জোসেফ। এক ওভারে তিন উইকেটসহ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই রেকর্ডে গড়েন ক্যারিবিয়ান পেসার।

তিন ওভার শেষে শামার জোসেফের নামের পাশে উইকেট ছিল দুটি। শেষ ওভারে বদলে গেল ছবি। এক ওভারেই তিন উইকেট নিয়ে পূর্ণ করলেন তিনি পাঁচ উইকেট। প্রথমবার এই স্বাদ পাওয়ার পাশাপাশি ক্যারিবিয়িান পেসারের নাম লেখা হয়ে গেল একটি বিশ্বরেকর্ডেও।

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১১ উইকেট শিকার করেন জোসেফ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি উইকেটের কীর্তি ছুঁয়ে ফেললেন তিনি রাশিদ খানকে।

লংকানদের বিপক্ষে সিরিজটির প্রথম দুই ম্যাচেই তিনটি করে উইকেট নেন জোসেফ। শেষ ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে তিনি উইকেট নেন ৩৩ রানে ৫টি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, টি-টোয়েন্টি ক্যারিয়ারেই তার প্রথম ৫ উইকেট এটি। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হন জোসেফ। দলের সিরিজ জয়ে ম্যান অব দা সিরিজও তিনিই।

এই অর্জনগুলোর সঙ্গে তার বাড়তি প্রাপ্তি রেকর্ড।

এর আগে ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ খান তিন ম্যাচে শিকার করেন ১১ উইকেট। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান

নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জেতাটা এখনো বাকি: রশিদ খান

আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ জেতাটা এখনো বাকি: রশিদ খান

ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইলফলক

ইংল্যান্ডের লিগে রশিদ খানের মাইলফলক

ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রশিদ

ভারত ও অস্ট্রেলিয়ার নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রশিদ

বাবা হয়েছেন রশিদ খান

বাবা হয়েছেন রশিদ খান

শবে কদরে হাসপাতালে হামলা করে পাকিস্তান ‘ইসরাইলের মতো’ কাজ করেছে

শবে কদরে হাসপাতালে হামলা করে পাকিস্তান ‘ইসরাইলের মতো’ কাজ করেছে

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম