Logo
Logo
×

Advertisement

খেলা

প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার

সংগৃহীত

Advertisement

নিজেকে ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ধারণা, তার গোলের রেকর্ড যথেষ্ট স্বীকৃতি পায় না। সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এ মন্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

দ্য অ্যাথলেটিক ওয়েবসাইট সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে। সেখানে রোনালদো বলেন, ‘আমি যে মানের খেলা খেলি এবং যে গোলগুলো করি, মানুষ তার প্রাপ্য স্বীকৃতি দেয় না।’

রোনালদোর পরিসংখ্যান সত্যিই চোখ ধাঁধানো। আল নাসরের এই তারকা ক্লাব ও পর্তুগাল জাতীয় দল মিলিয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে ৯৮০ গোল করেছেন।

তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি হাজার গোলের মাইলফলক ছুঁতে চান। জবাবে তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিকভাবে ঘটতে হবে। আমি যদি ৯২০ গোল করি, ৯২৫ বা ৯৩০ গোল করি, তবু ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই, ব্যস।’

তিনি জোর দিয়ে বলেন, ‘পরিসংখ্যান নিজেই কথা বলে। আমি যদি ওই সংখ্যায় অর্থাৎ ১ হাজার গোলে পৌঁছাই, তা হবে অসাধারণ কিছু। এটা এমন একটি লক্ষ্য, যার জন্য আমি কাজ করছি। তবে আমি দীর্ঘ মেয়াদের কথা ভাবি না।’

ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে, আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার প্রেরণা হারিয়ে গেছে। তখন আর খেলতে চাইব না। সত্যিই জানি না কী ঘটতে পারে।’

এরপর আসে চমকের খবর। কয়েক ঘণ্টা পর সিএনএন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাৎকারের লেখা মুছে ফেলে।

আল নাসরের পরের ম্যাচ ১৬ অক্টোবর। সৌদি প্রো লিগে তারা আল আহলির মুখোমুখি হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে খেলল আল নাসর, গোল করলেন রোনালদো

নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে খেলল আল নাসর, গোল করলেন রোনালদো

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

মাইলফলকের অপেক্ষায় রোনালদো

নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

নিষিদ্ধ হতে যাচ্ছেন রোনালদো

আরও পড়ুন

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

সৌদি আরবের পতাকায় চুমু খেলেন রোনালদো

১৪৯ বছরের ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ

১৪৯ বছরের ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ

প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার

প্রকাশের কয়েক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে উধাও রোনালদোর সেই সাক্ষাৎকার

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম