রোমাকে হারিয়েও সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ মরিনিয়ো যা বললেন
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম
ম্যাচের ফলের চেয়ে রোমার সমর্থকদের ভালোবাসাই বেশি ছুঁয়ে গেছে পর্তুগিজ কোচকে।
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক ক্লাব রোমার বিপক্ষে স্টাডিও অলিম্পিকোতে প্রতিপক্ষের ডাগআউটে ফিরেই আবেগাপ্লুত হয়ে পড়েন হোসে মরিনিয়ো। চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে তার দল রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে রোমাকে হারালেও, ম্যাচের ফলের চেয়ে রোমার সমর্থকদের ভালোবাসাই বেশি ছুঁয়ে গেছে পর্তুগিজ এই কোচকে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোমা কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরিনিয়ো। সাবেক ক্লাবটির সঙ্গে গড়ে ওঠা গভীর আবেগের সম্পর্কের কথা স্মরণ করে তিনি জানান, ফুটবলে জয়-পরাজয়ের বাইরেও কিছু অনুভূতি থাকে, যা তার কাছে অনেক বেশি মূল্যবান।
মরিনিয়ো লেখেন, দীর্ঘ ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো শুধু গোল কিংবা জয়ের হিসাব দিয়ে পরিমাপ করা যায় না। কিছু মুহূর্ত গভীর আবেগের জন্ম দেয়, যার প্রতিদানে বিনয়ের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না।
রোমার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ রোমা, ধন্যবাদ রোমার ভক্তদের। তোমাদের প্রতি আমার এই আবেগ ও কৃতজ্ঞতা চিরন্তন।’

