Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়ান গেমসে শীতল দেবীর বিশ্বরেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫১ এএম

এশিয়ান গেমসে শীতল দেবীর বিশ্বরেকর্ড

Advertisement

এশিয়ান প্যারা গেমসে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় আর্চার শীতল দেবী। নারীদের কম্পাউন্ড আর্চারির যোগ্যতা অর্জন পর্বে ৭২০-এর মধ্যে ৭০৪ পয়েন্ট স্কোর করে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।

শীতল দেবীর সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করেন পায়েল নাগেরও। দুই জন মিলে ১,৩৭৯ পয়েন্ট সংগ্রহ করে দলগত বিভাগে শীর্ষস্থান দখল করেছে ভারত। ১,৩৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিন। যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান পাওয়ায় সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছে ভারত।

শেষ চারে ওঠার লড়াইয়ে পঞ্চম বাছাই থাইল্যান্ড ও চতুর্থ বাছাই কাজাখস্তানের মধ্যে কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে ভারতীয় জুটি। সেই ম্যাচ জিতলেই পদকের লড়াইয়ে পৌঁছে যাবে তারা।

শীতলের বিশ্বরেকর্ড স্পর্শ এবং পায়েলের দুরন্ত অভিষেক, দুইয়ের সম্মিলিত সাফল্যে নাগোয়ায় আর্চারি প্রতিযোগিতার শুরুতেই নিজেদের শক্তির পরিচয় দিল ভারত।  

জম্মু ও কাশ্মীরের শীতল ৭২টি শটের মধ্যে ৫৭টিতে নিখুঁত ১০ পয়েন্ট অর্জন করেন। এর মধ্যে ৩২টি ‘এক্স’ মারেন। এর আগে তার এশীয় রেকর্ড ছিল ৬৯৮ পয়েন্ট। এক ধাক্কায় ছয় পয়েন্ট বাড়িয়ে সেই নজির ভেঙে দিলেন তিনি।

এর আগে ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে তুরস্কের ওজনুর গির্দি ৭০৪ পয়েন্ট স্কোর করে যে বিশ্বরেকর্ড গড়েছিলেন, এ দিন সেই নজিরই স্পর্শ করেন শীতল।

প্যারিস প্যারালিম্পিক্সের ব্রোঞ্জজয়ী শীতল ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে ৬৮০ পয়েন্ট স্কোর করে এশিয়ান প্যারা গেমসের রেকর্ড গড়েছিলেন। সেবার ব্যক্তিগত ও মিক্সড টিম বিভাগে সোনা এবং ডাবলসে রুপো জিতেছিলেন তিনি। চলতি বছরের মার্চে নিজের এশীয় রেকর্ড বাড়িয়ে ৬৯৮ পয়েন্টে নিয়ে গিয়েছিলেন শীতল। নাগোয়ায় আরও এক ধাপ এগিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে যে সমীকরণ

এশিয়ান গেমসে শীতল দেবীর বিশ্বরেকর্ড

এশিয়ান গেমসে শীতল দেবীর বিশ্বরেকর্ড

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

রোনালদোকে নামেমাত্র শাস্তি দিল পর্তুগাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম