Logo
Logo
×

Advertisement

খেলা

অভিষেক-সূর্যবংশীর তাণ্ডব, ৫ ওভারেই ভারতের ১০০

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

অভিষেক-সূর্যবংশীর তাণ্ডব, ৫ ওভারেই ভারতের ১০০

ছবি: সংগৃহীত

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৫ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। এর আগে এত কম বলে কোনো দল এই সংস্করণে ১০০ রান করতে পারেনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার।

অভিষেক শর্মা মাত্র ১৫ বলে তুলে নেন অর্ধশতক। তার সঙ্গে বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ২.২ ওভারেই ৫০ রান পূর্ণ করে ভারত। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলীয় ৫০ রানের বিশ্ব রেকর্ডেও ভাগ বসায় দলটি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে ভারতের ব্যাটিং। মাত্র ৩০ বলে, অর্থাৎ ৫ ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে নতুন বিশ্ব রেকর্ড গড়ে তারা।

এর আগে এই রেকর্ডের মালিক ছিল রোমানিয়া। ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে ৩২ বলে ১০০ রান করেছিল দলটি। এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারত। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম দলীয় শতরানের রেকর্ডও ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫.৩ ওভারে ১০০ রান করেছিল তারা। ভারত এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। এর আগে পাপুয়া নিউগিনি ২০১৯ সালে ভানুয়াতুর বিপক্ষে এবং রোমানিয়া ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে একই ওভারে ৫০ রান করেছিল। ফলে ভারত যৌথভাবে এই রেকর্ডের মালিক হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২০০৮ সালের পর সবচেয়ে খারাপ বছরের পথে ভারতের শেয়ারবাজার

২০০৮ সালের পর সবচেয়ে খারাপ বছরের পথে ভারতের শেয়ারবাজার

অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

দাবি কংগ্রেস নেতার অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

উত্তপ্ত অরুণাচল, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে ভারত

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

হঠাৎ অরুণাচলে উড়োজাহাজে আনা হলো দাঙ্গা দমন বাহিনী

অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি

অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা, পালালেন ১৭ বন্দি

হোটেলের রুমে ঢুকেই নববধূর মৃত্যু, সিসিটিভিতে ধরা পড়ল রহস্য

হোটেলের রুমে ঢুকেই নববধূর মৃত্যু, সিসিটিভিতে ধরা পড়ল রহস্য

আরও পড়ুন

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর্থিক ক্ষতির শঙ্কা

বিতর্কের মুখে এমবাপ্পে, চীনা ব্র্যান্ডের চুক্তি বাতিলে আর্থিক ক্ষতির শঙ্কা

অভিষেক-সূর্যবংশীর তাণ্ডব, ৫ ওভারেই ভারতের ১০০

অভিষেক-সূর্যবংশীর তাণ্ডব, ৫ ওভারেই ভারতের ১০০

ম্যারাডোনার যে ‘গোপন’ পরামর্শ বদলে দিয়েছিল হ্যারি কেইনের ভবিষ্যৎ

ম্যারাডোনার যে ‘গোপন’ পরামর্শ বদলে দিয়েছিল হ্যারি কেইনের ভবিষ্যৎ

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম