Logo
Logo
×

Advertisement

খেলা

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

Advertisement

ভারতীয় তারকা ক্রিকেটার আর্শদীপ সিং ও তার প্রেমিকা সামরিন কৌরের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের শিকার হন তারা।

অবশেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন ভারতীয় পেসারের প্রেমিকা। বিরক্তি প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে সামরিন লেখেন, ‘প্রেমিককে আড়ালে রাখলে বলা হয়, তাকে নিয়ে গর্ব নেই। ভালোবাসা প্রকাশ্যে দেখালে বলা হয়, খ্যাতির জন্য এসব করা হচ্ছে। নিজের মান-সম্মান বজায় রাখলে স্বার্থপর বলা হয়। কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলেও বলা হয়, একদিন তাকে ছেড়ে চলে যাব।’

নিজের স্বাবলম্বী জীবনের কথা তুলে ধরে সামরিন জানান, মাত্র ১৭ বছর বয়স থেকে কাজ করছেন তিনি। নিজের আয়ে ২০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। আর্শদীপকে জীবনে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি।

সমালোচকদের উদ্দেশ্যে সামরিন বলেন, ‘নিজের জীবন ও সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করার অধিকার রয়েছে। এসব ভালো না লাগলে পেজ থেকে সরে যান।’ 

সামরিনের পোস্ট শেয়ার করে তার পাশে দাঁড়িয়েছেন আর্শদীপও। ভারতের বাঁহাতি পেসার লিখেছেন, ‘তোমাকে নিয়ে আমি গর্বিত। তুমি সত্যিই অনেক শক্ত মনের মানুষ।’ 

সমালোচকদের উদ্দেশে ভারতীয় এই পেসার আরও বলেন, ‘আমাদের কী করা উচিত আর কী করা উচিত নয়, তা নিয়ে যাঁরা অতিরিক্ত চিন্তিত, তাঁদের একটু বিরতি নেওয়া উচিত। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন। ভালোবাসা ছড়িয়ে দিন, সবার প্রতি সদয় আচরণ করুন।’

সামরিনকে জীবনে পাওয়াকে সৃষ্টিকর্তার আশীর্বাদ উল্লেখ করে আর্শদীপ বলেন, ‘ভালোবাসা দেওয়া ও পাওয়ার অনুভূতি মানুষের জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

কিউইদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বড় হার

কিউইদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বড় হার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র

আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম