Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হারলেও বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে আজ ভারত হাঁকিয়েছে ১১টি ছক্কা। ফলে ভারতের মোট ছয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৪০০টি। প্রতি ম্যাচে ভারত গড়ে ১০টি করে ছয় মেরেছে।

এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার নজির গড়েছে ভারতীয় দল। এবছর তারা ৪০০টি ছক্কা হাঁকিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষেই ১৪২টি ছক্কা হাঁকিয়েছে ভারত।

এর আগে গত বছর অস্ট্রিয়া ৩২৬টি ছক্কা মেরেছিল। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আগের রেকর্ড ছিল ভারতেরই। তারা ২০২২ সালে ৪০ ম্যাচে ২৮৯টি ছয় মেরেছিল।

এবার আগের পরিসংখ্যানকেও ছাপিয়ে গিয়েছে ভারত। সবচেয়ে বেশি ৮৬টি ছয় মেরেছেন অভিষেক শর্মা। এরপর রয়েছেন ঈশান কিশন (৬০) এবং সঞ্জু স্যামসন (৫০)।

অলরাউন্ডার নমন ধীর ৪০০তম ছয়টি মেরেছেন। ১৯তম ওভারে ব্লেয়ার টিকনারের বল নমনের ব্যাটের কানায় লেগে ফাইন লেগের উপর দিয়ে ছয় হয়ে যায়।

আজ হ্যামিল্টনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান করে ভারত। দলের হয়ে ঈশান কিশন ৩২ বলে ৬১ রান করেন। তবে টিম সেইফার্টের ৯৩ রানের ইনিংসে ১২ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

ভারতের ২৪ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিল পাকিস্তান

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

কিউইদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বড় হার

কিউইদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বড় হার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত স্কোয়াডে শেবাগ ও দ্রাবিড়পুত্র

আরও পড়ুন

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম