Logo
Logo
×

Advertisement

খেলা

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

Advertisement

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের জনপ্রিয় আসর রঞ্জি ট্রফিতে প্রথম তিন ম্যাচে ভালোই খেলেছিল মেঘালয়। সিকিম ও মিজোরামের বিপক্ষে ড্র করছে, জিতেছে মণিপুরের বিপক্ষে। 

তিন ম্যাচে অপরাজিত থাকার পর মেঘালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) অভ্যন্তরীণ বিরোধের কারণে পুরো দল পরিবর্তন করে নতুন দল খেলানো হয়।

মূলত এমসিএ সভাপতি জেমস পিকে সাংমার সঙ্গে সংস্থাটির অ্যাপেক্স কাউন্সিলের অন্য সদস্যদের বিরোধের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাপেক্স কাউন্সিলের নির্বাচিত দল প্রথম তিন ম্যাচে মেঘালয়ের প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু মেঘালয় হাইকোর্টের এক রায়ে ওই দলকে ‘অবৈধ’ বলে বিবেচনা করা হয়। এরপর সাংমার পক্ষ থেকে নতুন দল মাঠে নামানো হয়।

এ বিষয়ে হাইল্যান্ড পোস্টকে জেমস সাংমা বলেন, ‘খেলোয়াড় নির্বাচনের সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। আমি এতে হস্তক্ষেপ করব না। আমাদের এমন খেলোয়াড় আছেন, যারা খেলাটিকে ভালোবাসেন এবং এটিকে জীবিকার মাধ্যম হিসেবেও দেখেন। তাদের এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।’

মেঘালয়ের কোচ নীতেশ শর্মা অবশ্য বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, ‘খেলোয়াড়েরা ভীষণ হতাশ। তবে আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইনি। আমাদের অবৈধ বলা হচ্ছে, কিন্তু এটি প্রশাসনের ব্যর্থতা, ছেলেদের কোনো দোষ নেই।’

শুধু ছেলেদের দল নয়, অনূর্ধ্ব-২৩ পুরুষ ও নারী দলের ক্ষেত্রেও অ্যাপেক্স কাউন্সিলের নির্বাচিত দলগুলো পরিবর্তন করা হয়েছে।

এর আগে অ্যাপেক্স কাউন্সিলের নির্বাচিত দলগুলোকে স্বীকৃতি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই দলের ক্রিকেটাররাই রঞ্জি ট্রফির প্রথম তিন ম্যাচে মেঘালয়ের হয়ে খেলেছিলেন।

মেঘালয়ের দুই একাদশ

আগের তিন ম্যাচের একাদশ: কিশান লিংডোহ (অধিনায়ক), অর্পিত ভাটেওয়ারা (উইকেটকিপার), কেভিন ক্রিস্টোফার, অজয় দাহান, রাহুল দালাল, স্বস্তিক ছেত্রী, জাসকিরাত সিং সচদেবা, বিপিন রায়, রাম গুরুং, আরিয়ান বোরা ও অভিষেক কুমার।

নতুন একাদশ: জীবনজ্যোৎ সিং (অধিনায়ক), শ্রীনিবাস শরৎ (উইকেটকিপার), রাজ বিসওয়া, বামনভা শ্যাংপ্লিয়াং, জোসিয়া মমিন, অক্ষয় কার্নেওয়ার, স্বরাজিৎ দাস, দিপ্পু সাংমা, আকাশ চৌধুরী, মনীশ শর্মা ও নাফিস সিদ্দিকী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

বার্সেলোনাকেই চ্যাম্পিয়ন্স লিগের ফেবারিট মানছেন এমেরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম