Logo
Logo
×

Advertisement

খেলা

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

Advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের সাম্প্রতিক আচরণে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভেন জেরার্ড। তার ধারণা, জানুয়ারির দলবদলেই ক্লাব ছাড়ার পথ তৈরি করতে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টি করছেন মার্তিনেজ।

ইংল্যান্ডভিত্তিক অনুষ্ঠান ‘দ্য ওভারল্যাপ ডেইলি’তে কথা বলার সময় জেরার্ড বলেন, মার্তিনেজ হয়ত দ্রুত ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন। তার ভাষায়, ‘সে হয়ত ভাবছে, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চাই।’

আর্জেন্টাইন এই ডিফেন্ডারের সাম্প্রতিক কর্মকাণ্ড অবাক হওয়ার মতো বলে মন্তব্য করেন লিভারপুলের সাবেক অধিনায়ক। বিশেষ করে চেলসির বিপক্ষে ইউনাইটেডের ২-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর থেকেই সমালোচনার মুখে রয়েছেন মার্তিনেজ। এর আগে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সকে নিয়ে তার সমালোচনাও বিতর্ক বাড়িয়েছে।

জেরার্ডের মতে, মার্তিনেজের এমন আচরণে সতীর্থ, ক্লাব ও সমর্থকেরা হতাশ হয়েছেন। চেলসির বিপক্ষে লাল কার্ড দেখার ঘটনাকে তিনি স্বার্থপর আচরণ হিসেবেও উল্লেখ করেন।

জেরার্ড বলেন, ‘সে দলের পয়েন্ট হারানোর কারণ হয়েছে। অথচ এমন একজন কোচের অধীনে সে খেলছে, যিনি তাকে সমর্থন দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এবং তার জন্য বিশেষ চেষ্টা করেছেন।’

তিনি আরও সতর্ক করেন, খেলোয়াড়দের ব্যক্তিগত আচরণ ও শৃঙ্খলাহীনতা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

তবে মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চললেও প্রকাশ্যে এখনো তার প্রতি সমর্থন ও আস্থা বজায় রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

আর্জেন্টাইন তরুণের জাদুতে ইউনাইটেডের বিপক্ষে কোমোর রূপকথার জয়

আর্জেন্টাইন তরুণের জাদুতে ইউনাইটেডের বিপক্ষে কোমোর রূপকথার জয়

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের কড়া সমালোচনা করলেন লিসান্দ্রো মার্টিনেজ

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

১৬ হাজার কোটি টাকার ঋণে ম্যানচেস্টার ইউনাইটেড, নতুন স্টেডিয়ামে খরচ ৬৩৫ কোটি টাকা

আরও পড়ুন

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন যারা

এশিয়া কাপের দল ঘোষণা, জায়গা পেলেন যারা

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

আফগান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব-নাহিদ

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

৩ ম্যাচ খেলার পর দল অবৈধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম