Logo
Logo
×

Advertisement

খেলা

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

সংগৃহীত ছবি

Advertisement

ইব্রাহিমের একমাত্র গোলে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করল বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টা এবং ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি দল।

শুরুর দিকে দুই উইং ব্যবহার করে আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি এবং দূরপাল্লার শটেও গোলের চেষ্টা করতে দেখা যায় স্বাগতিকদের।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল বাংলাদেশ। ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা, যেখানে ভুটানের দখলে ছিল ৩৬ শতাংশ। এই সময়ে বাংলাদেশের নেওয়া ১২টি শটের বিপরীতে ভুটান শট নেয় ৪টি। তবে লক্ষ্যে শটের সংখ্যা দুই দলেরই ছিল সমান—দুটি করে।

বিরতির পরও আক্রমণের গতি ধরে রাখে বাংলাদেশ। অবশেষে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের গোলে কাঙ্ক্ষিত সাফল্য পায় দল।

গোলের শুরুটা হয় বক্সে করা একটি ক্রস থেকে। সেই বলে হেড নেন শমিত সোম। তার হেডে বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে সুযোগ পেয়ে যান ইব্রাহিম। দারুণভাবে পা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন এই বদলি ফরোয়ার্ড।

এরপর দুই দলই একাধিক আক্রমণের সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

গ্রুপ পর্বে বাংলাদেশ পরের ম্যাচটি খেলবে ১১ নভেম্বর, প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলংকা। এছাড়া আজকের দিনের আরেক ম্যাচে ‘বি’ গ্রুপের খেলায় পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে ভারত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

পর্দা উঠল ‘আমেজহীন’ সাফ চ্যাম্পিয়নশিপের

পর্দা উঠল ‘আমেজহীন’ সাফ চ্যাম্পিয়নশিপের

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

সাফ চ্যাম্পিয়নশিপ এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

‘সাফে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দল’

‘সাফে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী দল’

তিন কোটি কমিশন, উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিনকে না

তিন কোটি কমিশন, উদ্বোধনী অনুষ্ঠানে সালাউদ্দিনকে না

আরও পড়ুন

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে কে সেরা, শচীন নাকি লারা?

টেস্ট ক্রিকেটে কে সেরা, শচীন নাকি লারা?

রোনালদোর বিদায় নিয়ে নীরবতা ভাঙলেন পর্তুগাল কোচ

রোনালদোর বিদায় নিয়ে নীরবতা ভাঙলেন পর্তুগাল কোচ

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম