Logo
Logo
×

Advertisement

খেলা

তাওহিদের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

তাওহিদের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন তাওহিদ হৃদয়। ছবি সংগৃহীত

Advertisement

তাওহিদ হৃদয়ের ‘‘হৃদয়’’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে চারশোর কাছাকাছি নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আড়াইশো রানের দোড় গোড়ায় গিয়েও যোগ্য সঙ্গীর অভাবে তা পূরণ করতে পারেননি। তারপরও যা করেছেন তাতেই রেকর্ড।

মুশফিকের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন হৃদয়। হৃদয়ের রান ২৪২। এর আগে মুশফিক করেছিলেন ২১৯।

হৃদয়ের রেকর্ডময় ইনিংসের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ করেছে ৩৮৬ রান। তাতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড ৩০ রান।

এই লিড নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব তাওহিদ হৃদয়ের। তিনি ৩৫৯ বল মোকাবেলা করে ২২টি চার আর ১১টি ছক্কার সাহায্যে ২৪২ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত থাকেন।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে তাওহিদ ছাড়া স্বীকৃত কোনো ব্যাটসম্যান নিজের নামের সাথে সুবিচার করতে পারেননি। হৃদয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২৪২ রানে অপরাজিত থাকলেও অন্য ব্যাটসম্যানরা ফিফটিতো দূরে থাক! চল্লিশের কোটায়ও রান করতে পারেননি।

সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ৩৪ রান। এছাড়া অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম করেছেন ২২ রান। ১৮ রান করেন অধিনায় নাজমুল হোসেন শান্ত। ১৬ রান করে করেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ। ১২ রান করেন পেস বোলার তাসকিন আহমেদ। উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন মাত্র ৮ রান।

চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম অনিক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমালোচনার জবাব দিয়ে হৃদয়ের মহাকাব্য

সমালোচনার জবাব দিয়ে হৃদয়ের মহাকাব্য

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের

ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থেকে চা খেতে গেলেন হৃদয়

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থেকে চা খেতে গেলেন হৃদয়

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

আরও পড়ুন

তাওহিদের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

তাওহিদের ‘হৃদয়’ জুড়ানো ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

সমালোচনার জবাব দিয়ে হৃদয়ের মহাকাব্য

সমালোচনার জবাব দিয়ে হৃদয়ের মহাকাব্য

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের

ইতিহাস গড়ে ডাবল সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম