Logo
Logo
×

Advertisement

খেলা

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়

সংগৃহীত

Advertisement

শামার জোসেফের ডাউন দ্য লেগ বলটা ফ্লিক করে পাঠিয়ে দিয়েছিলেন স্কয়ার লেগে। সুযোগ ছিল একটা সিঙ্গেলের। সেটা নিয়ে নিলেই মাইলফলকটা ছুঁয়ে ফেলতে পারতেন। কিন্তু তাওহিদ হৃদয় সুযোগটা নেননি। হাতে যখন উইকেট আছে মোটে ২টি, তখন কোনো ওভারের শুরুতে টেল এন্ডারকে স্ট্রাইক দিয়ে দেওয়াটা শেষ স্বীকৃত ব্যাটারের কাজ নয়।

পরের বলেই পিচড আপ ডেলিভারি পেলেন, দারুণ টাইমিংয়ে তা পাঠালেন মিড উইকেট দিয়ে সীমানার বাইরে। সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ১৫০-তে রূপ দেওয়া হয়ে গেল তাওহিদ হৃদয়ের। 

তাতে একটা রেকর্ডও গড়া হয়ে গেল তার, এমন এক রেকর্ড যা বাংলাদেশ দেখেনি আর কখনো। সবচেয়ে কম টেস্ট খেলে ক্যারিয়ারের প্রথম ১৫০’র দেখা পাওয়া বাংলাদেশি ব্যাটার বনে গেছেন হৃদয়। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে প্রথম ১৫০'র দেখা পেয়ে গেছেন তিনি।

সিলেটের উইকেটটা এখনও ব্যাটিংয়ের জন্য বেশ অনুকূল। তবে পরিস্থিতিটা কঠিন হয়ে গিয়েছিল সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে। একটা সময় তো ফলো অনে পড়াটাকেও খুব সম্ভব বলে মনে হচ্ছিল। তবে হৃদয় শুরুতে সে শঙ্কাটাকে বিদায় করেছেন।

ওপাশে সতীর্থদের ফেরা দেখেছেন একে একে, একটা সময় ১৮৪ রান তুলতেই চলে গিয়েছিল ৭ উইকেট। সাদমান ইসলাম ব্যাট করতে পারবেন না এই ইনিংসে, যার ফলে উইকেট একটা নেই হয়ে আছে ব্যাটিং শুরুর আগেই। ফলে উইকেট হাতে ছিল আর মোটে ২টি। 

এমন সময় তাইজুলকে পেলেন। এই জুটিতে দারুণ দায়িত্বশীলতার পরিচয় দিলেন। জুটির দুই তৃতীয়াংশ ডেলিভারি তিনিই খেললেন। সেঞ্চুরিটা প্রথম সেশনেই পেয়ে গিয়েছিলেন। দ্বিতীয় সেশনে নেমে শুরু করলেন আক্রমণ। সেঞ্চুরি যেখানে ছুঁয়েছিলেন ১৭১ বলে, সেখান থেকে আর ৬৪ বল খেলে ছুঁয়েছেন ১৫০’র মাইলফলক। এই সময়ে ৩টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি বিশাল ছক্কা।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সময়ে ক্যারিয়ারের প্রথম ১৫০ পাওয়া ক্রিকেটারটি এর আগ পর্যন্ত ছিলেন মুমিনুল হক। চতুর্থ টেস্টে এই নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে তিনি খেলেছিলেন ১৮১ রানের ইনিংস। সেই রেকর্ডের ১৩ বছর পর এবার তা কেড়ে নিলেন হৃদয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

সিলেট টেস্ট ২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

৫ উইকেট নিয়ে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

৫ উইকেট নিয়ে যে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর

হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর

আরও পড়ুন

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ে ফেললেন হৃদয়

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয়

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম