Logo
Logo
×

Advertisement

খেলা

মিডিয়া কাপে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে যুগান্তর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

মিডিয়া কাপে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে যুগান্তর

মিডিয়া কাপে যুগান্তরের ক্রিকেট টিম।

Advertisement

ল্যাব এইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে তৃতীয় দিনের খেলায় বড় জয় দিয়ে যাত্রা শুরু করেছে দৈনিক যুগান্তর। সিক্স-এ-সাইড টুর্নামেন্টে খবরের কাগজকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যায় যুগান্তর।

বুধবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে খবরের কাগজ। তারা আগে ব্যাট করে ৬২ রান করে। টার্গেট তাড়া করতে নেমে মাত্র তিন ওভারেই এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যুগান্তর। 

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ছয় ওভারে ৬২ রান সংগ্রহ করে খবরের কাগজ। জবাবে সাদ্দাম হোসেন ইমরানের ৩৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যুগান্তর।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহুর্তে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল। যুগান্তরের নেতৃত্বে ছিলেন কাজী জেবেল। অলরাউন্ড পারফরম্যান্সে নজর কাড়েন অতিথি খেলোয়াড় ও সময় টেলিভিশনের তারেক হাসান শিমুল।

এছাড়া ফিল্ডিংয়ে দারুণ কিছু সেভ করেন আল-মামুন ও নূরে আলম জিকু। দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন যুগান্তরের বিজনেস এডিটর মনির হোসেন।

ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের অন্য সদস্যরা। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

শমিত-হামজার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

শমিত-হামজার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

মিডিয়া কাপে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে যুগান্তর

মিডিয়া কাপে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে যুগান্তর

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম