Logo
Logo
×

Advertisement

খেলা

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

সংগৃহীত ছবি

Advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে মাইকেল ক্যারিককে সরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার জায়গায় আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে ইংলিশ ক্লাবটি। এ নিয়ে ইতোমধ্যে সম্ভাব্য কোচের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়ে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

দ্য অ্যাথলেটিকের সাংবাদিক ডেভিড অরনস্টাইনের বুধবারের প্রতিবেদন অনুযায়ী, ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের পছন্দের তালিকায় সবার ওপরে রয়েছেন পচেত্তিনো। তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তও নিয়ে রেখেছে রেড ডেভিলরা।

প্রতিবেদনে ক্লাবসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ক্যারিকের ভবিষ্যৎ নির্ধারণে বুধবার জরুরি বৈঠকে বসেছেন ইউনাইটেডের নীতিনির্ধারকরা। ধারণা করা হচ্ছে, এই বৈঠক থেকেই তার দায়িত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে নতুন কোচ হিসেবে পচেত্তিনোকে পাওয়ার বিষয়েও অগ্রগতি হয়েছে। মঙ্গলবার আর্জেন্টাইন এই কোচের ব্যক্তিগত শর্তাবলি নিয়ে ইতিবাচক আলোচনা করেছে ইউনাইটেড। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে থাকা পচেত্তিনোর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ফলে তাকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে কিছু আনুষ্ঠানিকতা ও আর্থিক সমঝোতা প্রয়োজন হবে।

এখন পর্যন্ত পচেত্তিনোকে ছাড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএস সকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে চুক্তি থেকে মুক্ত করতে ১০ মিলিয়ন মার্কিন ডলারের বাই-আউট ক্লজ পরিশোধ করতে হতে পারে ক্লাবটিকে। পাশাপাশি পচেত্তিনোর কোচিং স্টাফদেরও সঙ্গে আনতে হলে বাড়তি ক্ষতিপূরণ দিতে হবে।

আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে হাইতির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। সেই ম্যাচগুলোতে পচেত্তিনো ডাগআউটে থাকবেন, নাকি তার আগেই ইংলিশ ফুটবলে ফিরবেন, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এর আগে এস্পানিওল, সাউথ্যাম্পটন, টটেনহ্যাম হটস্পার ও চেলসির মতো ক্লাবে কোচিং করিয়েছেন পচেত্তিনো। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ইংলিশ ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার সামনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তে হার এড়াল ইউনাইটেড

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

রেলিগেশন জোনে থাকা ম্যানইউ বার্সেলোনার সমান মানেরই দল

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

মার্তিনেজের আচরণে ‘স্তম্ভিত’ সাবেক ইংলিশ ফুটবলার

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ ট্র্যাজেডির স্মৃতিসৌধে ভাঙচুর-চুরি

আরও পড়ুন

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

শমিত-হামজার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

শমিত-হামজার গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

মিডিয়া কাপে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে যুগান্তর

মিডিয়া কাপে বড় জয়ে দ্বিতীয় রাউন্ডে যুগান্তর

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

ইতালির বিপক্ষে অনিশ্চিত এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম