|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে বাংলাদেশ ক্রিকেট দল। ৮৫ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্টে টাইগার শিবিরে ধস নামান কাগিসো রাবাদা। চলতি টেস্টে রাবাদা এখনও উইকেট শিকারের সুযোগ পাননি। তার আগেই সতীর্থ মার্কো জেনসেন, এনরিক নর্টজে আর ওয়েন মুল্ডার। এই তিন তারকা পেসার ইতোমধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন।
দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। চার রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৬০, ৭৩ আর ৮৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
