Logo
Logo
×

Advertisement

খেলা

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির কারণে টস বিলম্বিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির কারণে টস বিলম্বিত

ছবি: সংগৃহীত

Advertisement

জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার। তবে ম্যাচ শুরুর আগেই বৃষ্টির কারণে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী, খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়। এ সময় মাঠের মূল উইকেট ও বোলারদের রানআপের জায়গা ঢেকে রাখেন মাঠকর্মীরা।

বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি বৃষ্টি থামার পর খেলা শুরুর উপযোগী হতে কতটা সময় লাগতে পারে, তা পর্যবেক্ষণ করছেন তারা। ফলে কখন টস কিংবা ম্যাচ শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজে সমতা ফেরাতে হলে সেঞ্চুরিয়ন টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওয়ানডের পর এবার টেস্টেও ফ্রি হিট আসতে পারে

ওয়ানডের পর এবার টেস্টেও ফ্রি হিট আসতে পারে

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ১০ ইনিংস

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ১০ ইনিংস

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার

আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির কারণে টস বিলম্বিত

সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির কারণে টস বিলম্বিত

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

২০৩৫ নারী বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

ওয়ানডের পর এবার টেস্টেও ফ্রি হিট আসতে পারে

ওয়ানডের পর এবার টেস্টেও ফ্রি হিট আসতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম