Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার

ছবি: সংগৃহীত

Advertisement

টেস্ট ক্রিকেট মানেই সাধারণত ধৈর্য, কৌশল আর উইকেটে টিকে থাকার লড়াই। এই সংস্করণে ব্যাটারদের বেশির ভাগ সময়ই সতর্ক থেকে রান সংগ্রহ করতে দেখা যায়। একসময় টেস্টে ছক্কা হাঁকানোকে অনেক ক্রিকেট বিশ্লেষক নেতিবাচকভাবেও দেখতেন। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই ধারণা। টেস্ট ক্রিকেটেও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে নিজেদের আলাদা পরিচিতি গড়েছেন বেশ কয়েকজন ব্যাটার।

টেস্টের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারজন ব্যাটার ১০০ বা তার বেশি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তার পরেই অবস্থান ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্তের।

রোববার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা হাঁকান পান্ত। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টেস্টে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

পান্তের সামনে এখন কেবল বেন স্টোকস। তবে ক্যারিয়ারের এখনও অনেকটা সময় বাকি থাকায় স্টোকসের রেকর্ডও যে খুব বেশি দিন নিরাপদ থাকবে, তা বলা কঠিন। বর্তমান গতিতে এগোতে থাকলে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার লড়াইয়ে পান্তই হতে পারেন বড় দাবিদার।

এক নজরে দেখে নেওয়া যাক টেস্টে ছক্কা মারায় এগিয়ে যে শীর্ষ দশ ব্যাটার-

খেলোয়াড়ম্যাচরানচারছক্কাবল/ছক্কা
বেন স্টোকস১২২৭২৭৩৮৩৩১৩৮৯০.০৫
ঋষভ পান্ত৫৩৩৮৫৩৪০৬১০৮৪৭.৯৩
ব্রেন্ডন ম্যাককালাম১০১৬৪৫৩৭৭৬১০৭৯৩.৩৯
অ্যাডাম গিলক্রিস্ট৯৬৫৫৭০৬৭৭১০০৬৭.৯৬
টিম সাউদি১০৭২২৪৫২১৫৯৮২৭.৭০
ক্রিস গেইল১০৩৭২১৪১০৪৬৯৮১২২.১৪
জ্যাক ক্যালিস১৬৬১৩২৮৯১৪৮৮৯৭২৯৭.৯৭
বীরেন্দর শেবাগ১০৪৮৫৮৬১২৩৩৯১১১৪.৭৪
অ্যাঞ্জেলো ম্যাথিউস১১৯৮২১৪৮৩৫৯০১৮৮.৫৬
রোহিত শর্মা৬৭৪৩০১৪৭৩৮৮৮৫.৬৬

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

আরও পড়ুন

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

এবার রাজনীতিতে চাহাল, যোগ দিলেন কোন দলে?

এবার রাজনীতিতে চাহাল, যোগ দিলেন কোন দলে?

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা ১০ ব্যাটার

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম