Logo
Logo
×

Advertisement

খেলা

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

ছবি: সংগৃহীত

Advertisement

খেলাধুলায় ইনজুরি যেন নিত্যসঙ্গী। তবে চোটে পড়ার পর অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন দেশের ক্রীড়াবিদরা। খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও ল্যাবএইড গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে ক্রীড়া কার্ডধারী খেলোয়াড় এবং তাদের পরিবারের সদস্যরা ল্যাবএইডের বিভিন্ন স্বাস্থ্যসেবা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ক্রীড়াবিদদের জন্য এমন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার, যেখানে প্রশিক্ষণের পাশাপাশি চিকিৎসা, আর্থিক সহযোগিতা, কর্মসংস্থান, সামাজিক স্বীকৃতি এবং অবসর-পরবর্তী জীবনেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

চুক্তি অনুযায়ী, ক্রীড়া কার্ডধারীরা ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানে বহির্বিভাগের প্যাথলজি ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, ইকো, ইটিটি ও আল্ট্রাসনোগ্রামসহ নির্দিষ্ট কিছু পরীক্ষায় মিলবে ১৫ শতাংশ ছাড়। হাসপাতালে ভর্তি রোগীদের বেড চার্জেও বিশেষ সুবিধা দেওয়া হবে।

একইভাবে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালেও প্যাথলজি, বায়োকেমিস্ট্রি ও বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষার পাশাপাশি ভর্তি রোগী এবং কেমো ডে কেয়ারের বেড চার্জে ছাড় পাবেন সুবিধাভোগীরা। অন্যদিকে, লাইফ প্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট, বাসায় নমুনা সংগ্রহ, অ্যাম্বুলেন্স বুকিংয়ে সহযোগিতা এবং বাসায় ওষুধ পৌঁছে দেওয়ার সেবাও নির্ধারিত ছাড়ে পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও ল্যাবএইডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

ক্রীড়া প্রতিমন্ত্রী আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করার উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে প্রতিমন্ত্রী

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে: আমিনুল হক

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে: আমিনুল হক

আরও পড়ুন

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

ক্রীড়াবিদদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দিতে এনএসসি-ল্যাবএইডের চুক্তি

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম