Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি- বাফুফে

Advertisement

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। যে কারণে নিজেদের দেশে অনুষ্ঠিত ফাইনালে দর্শক বনে যেতে হয় হামজা চৌধুরীদের। 

তবে এই হারের পর সংবাদমাধ্যমে গুঞ্জন রটে, ম্যাচের আগেই বাংলাদেশ ড্রেসিংরুমের খবর ফাঁস হয়ে গিয়েছিল পাকিস্তানের কাছে। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, বাংলাদেশের হারের পেছনে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের কোনো ভূমিকা ছিল বলে মনে করেন না তিনি।

আজ রোববার (২২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধা দিতে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এটার সঙ্গে আসলে মোটেও একমত নই। ড্রেসিংরুম থেকে এমন কোনো তথ্য ফাঁস হয়নি, যার কারণে বাংলাদেশ দল হেরে গেছে। যারা এ ধরনের প্রশ্ন তুলেছেন, আমি মনে করি, তারা অজ্ঞতা থেকেই প্রশ্নটি করেছেন।’

নিজে ফুটবলার ছিলেন উল্লেখ করে আমিনুল হক বলেন, ফুটবল ১১ জনের খেলা, গোলের খেলা। মাঠে কে কেমন খেলবে, শেষ পর্যন্ত সেটিই ফল ঠিক করে দেয়।

তার মতে, পাকিস্তান আগে থেকেই বাংলাদেশের খেলা বিশ্লেষণ করেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের কোচ ও কর্মকর্তারা দেখেছেন এবং সেখান থেকে খেলোয়াড়দের শক্তি ও খেলার ধরন বুঝে নিজেদের পরিকল্পনা সাজিয়েছেন। বিশেষ করে ফারহান আলী ও হামজা চৌধুরীকে কীভাবে মার্কিং করতে হবে, তা তারা ভালোভাবেই কাজে লাগিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

বাংলাদেশের স্বপ্নভঙ্গ আর বিতর্কে শেষ সাফ

বাংলাদেশের স্বপ্নভঙ্গ আর বিতর্কে শেষ সাফ

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

আরও পড়ুন

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের হারের কারণ ড্রেসিংরুমের তথ্য ফাঁস নয়, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম