Logo
Logo
×

Advertisement

খেলা

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়াম। আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে পল্টনের ঐতিহ্যবাহী এই ভেন্যুতে ফিরবে ক্লাব ফুটবলের উত্তেজনা। ওই দিন ফর্টিস এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে অবসান ঘটবে দীর্ঘ অপেক্ষার।

জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২০ সেপ্টেম্বর। সেদিন আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের লড়াই শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। এরপর সংস্কারকাজের জন্য দীর্ঘদিন বন্ধ রাখা হয় মাঠটি। সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ আর আয়োজন করা হয়নি সেখানে। অবশেষে আগামী ২৪ নভেম্বর আবারও ক্লাব ফুটবলের পদচারণায় মুখর হবে স্টেডিয়ামটি।

২৪ নভেম্বর শুধু ঢাকাতেই নয়, দেশের আরও দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচ। মুন্সিগঞ্জে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। অন্যদিকে মানিকগঞ্জে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি এফসি।

এদিকে আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ২৭ নভেম্বর থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। ষষ্ঠ রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দেশের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো। ওই দিন আলাদা ম্যাচে মাঠে নামবে মোহামেডান, আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস।

নভেম্বরের শেষ সপ্তাহে ঘরোয়া ফুটবলে ফিরছে ব্যস্ততা। একই সঙ্গে দীর্ঘ বিরতির পর জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবল ফেরায় বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে পড়বে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’ — বলছে পাকিস্তান

‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল’ — বলছে পাকিস্তান

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

যে ৩ কারণে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

হারের পর কোচ বললেন, ‘জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম’

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান

আরও পড়ুন

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

পাঁচ বছরের বিরতি শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে দুই আফগান ক্রিকেটার

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম