Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের স্বপ্নভঙ্গ আর বিতর্কে শেষ সাফ

মোজাম্মেল হক চঞ্চল

মোজাম্মেল হক চঞ্চল

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

বাংলাদেশের স্বপ্নভঙ্গ আর বিতর্কে শেষ সাফ

Advertisement

ভারতের দশম শিরোপা, পাকিস্তানের অভাবনীয় উত্থান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ। সঙ্গে ভিএআরের নাটকীয়তা, টিকিট বিতর্ক, ফাঁকা গ্যালারি আর ভারত-পাকিস্তানের বিরল সৌহার্দ্য। সব মিলিয়ে ঢাকায় শেষ হওয়া ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ রেখে গেল প্রাপ্তি-অপ্রাপ্তির বিচিত্র উপাখ্যান।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়েছে ভারত। অথচ দ্বিতীয় সারির দল নিয়েই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে তারা।

সাফ মানেই ভারতের ফাইনাল আর শিরোপা। এবারও ব্যতিক্রম হয়নি। ফিফা উইন্ডোর বাইরে প্রতিযোগিতা শুরু হওয়ায় ভারতের মূল দলের অনেক ফুটবলারকে পাননি কোচ নওশাদ মুসা। মূল দল তখন নিউজিল্যান্ডে। ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৭ ফুটবলার নিয়েই ৩-২ গোলে জিতেছিল ভারত। পরে দুজন মূল দলে ডাক পান, একজন ফেরেন ক্লাবে। নতুন কয়েকজন যোগ দিলেও মালদ্বীপ, ভুটান ও ফাইনালে মাত্র ২০ ফুটবলার নিয়েই খেলেছে ভারত।

অন্যদিকে ২০০৫ সালের পর ফাইনালেই উঠতে পারেনি বাংলাদেশ। এবার হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলীসহ আট প্রবাসী ফুটবলারকে নিয়ে ২০০৩ সালের শিরোপা উৎসব ফেরানোর স্বপ্ন ছিল। অথচ তিন ম্যাচে তিন রকম বাংলাদেশ! হামজা-ফারহানবিহীন ভুটান ম্যাচে ইব্রাহিমের গোলে জয় এলেও ফুটবল ছিল বিবর্ণ। শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই পাকিস্তানের কাছে ১-০ গোলে হার। ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহজাদের গোল স্বপ্ন ভেঙেছে।

পাকিস্তানের উত্থান এবারের বড় চমক। ক্রিকেট, হকি, স্কোয়াশের দেশটি ফুটবলেও নতুন সম্ভাবনা দেখিয়েছে। প্রথম দুই ম্যাচে পূর্ণ শক্তি না পেলেও বাংলাদেশের বিপক্ষে প্রবাসীদের নিয়ে শক্তিশালী দল গড়েন ম্যারাডোনার সাবেক সতীর্থ নরবের্তো সোলানো। প্রথমবার ফাইনালে উঠে ভারতকে চেপে ধরেছিল পাকিস্তান। আলমগীর গাজির গোলে এগিয়েও যায়। ভিএআরে জুনায়েদ শাহ লাল কার্ড দেখার পর সুহাইল ভাট ও সন্দীপ মান্ডির গোলে স্বপ্নভঙ্গ।

এবারের ইতিবাচক সংযোজন থাইল্যান্ড থেকে পরিচালিত ভিএআর লাইট। দুই সেমিফাইনাল ও ফাইনালে ব্যবহৃত প্রযুক্তিতে ভারত-ভুটান ম্যাচের দুটি সিদ্ধান্ত যায় ভুটানের পক্ষে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে প্রয়োজন পড়েনি। অথচ ফাইনালের ভাগ্যই বদলেছে ভিএআরে।

মালদ্বীপের সোনালি দিনও আজ অতীত। আলী আশফাকের উত্তরসূরিরা দুই ম্যাচে চার গোল হজম করে গোলশূন্য বিদায় নিয়েছে। দেড় যুগ পর সেমিফাইনালে ওঠা ভুটান বরং ভারতকে চাপে ফেলেছিল। প্রবাসীনির্ভর শ্রীলংকা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাদের কোচের রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য ও শাস্তিও আলোচনায় ছিল।

সোলানো তাই প্রবাসীদের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বিনিয়োগের তাগিদ দিয়েছেন। পাকিস্তানের লিগ অনিয়মিত, বাংলাদেশের নিয়মিত হলেও মান প্রশ্নবিদ্ধ। ভারতের উন্নত লিগের সুফল স্পষ্ট।

এক হাজার টাকার টিকিট ফাইনালে ২০০ করেও গ্যালারি ভরেনি। তবে রাজনৈতিক বৈরিতার বিপরীতে ভারত-পাকিস্তানের করমর্দন এবং ফাইনালে পরস্পরকে সম্মান জানাতে দুই পাশে দাঁড়ানোর দৃশ্য ছিল অনন্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের দশম শিরোপা

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

মেসিকে ম্যারাডোনার ‘নকল’ বললেন পাকিস্তান কোচ

সাফে বিতর্কিত মন্তব্য করায় শ্রীলংকান কোচকে জরিমানা

সাফে বিতর্কিত মন্তব্য করায় শ্রীলংকান কোচকে জরিমানা

২০০ টাকায় পাচ্ছেন সাফ ফাইনালের টিকিট

২০০ টাকায় পাচ্ছেন সাফ ফাইনালের টিকিট

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন শ্রাবণ

আরও পড়ুন

বল টেম্পারিংয়ে অস্ট্রেলিয়ার পুরো দলই জড়িত ছিল, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

বল টেম্পারিংয়ে অস্ট্রেলিয়ার পুরো দলই জড়িত ছিল, বিস্ফোরক দাবি ব্যানক্রফটের

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

বাংলাদেশের স্বপ্নভঙ্গ আর বিতর্কে শেষ সাফ

বাংলাদেশের স্বপ্নভঙ্গ আর বিতর্কে শেষ সাফ

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

১৫৭ রানে পিছিয়ে দল, ব্যাটিংয়ে নেমেই ফিরলেন তামিম-মুমিনুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম