Logo
Logo
×

Advertisement

খেলা

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সংগৃহীত

Advertisement

আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস উদ্বেগজনক এক মুহূর্তের জন্ম দিয়েছেন। কলম্বিয়ার বারানকিয়ায় আতলেতিকো মিনেইরোকে হারিয়ে বোকা জুনিয়র্স কোপা সুদামেরিকানা জিতেছে। এরপর টেলিভিশনে সাক্ষাৎকারের সময় তিনি জ্ঞান হারিয়েছেন।

৩২ বছর বয়সী পারেদেস তখন এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেন্দেসে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তাকে ভারসাম্য হারাতে দেখা যায়। এরপর ক্যামেরার সামনেই তিনি লুটিয়ে পড়েন।

মহাদেশীয় এই শিরোপা জেতা বোকার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই কথাই বলছিলেন পারেদেস। তখনই ঘটনাটি ঘটে। সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক তাকে পড়ে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ধরে রাখতে পারেননি। চিকিৎসা দলের সদস্য ও অন্য কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন।

পারেদেসের চিকিৎসার সময় সম্প্রচার থেমে যায়। তবে কিছুক্ষণ পরই স্বস্তির খবর আসে। পারেদেস সামলে ওঠেন এবং নিজের পায়ে হেঁটে ড্রেসিংরুমের দিকে যান।

ফাইনালে পারেদেস কঠিন পরিস্থিতির সঙ্গে লড়ছিলেন। বারানকিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্রতা তার ওপর চাপ ফেলেছিল। ম্যাচ চলার সময় তিনি অস্বস্তি বোধ করছিলেন।

শারীরিক কষ্টের কারণে ৫৮ মিনিটে তাকে তুলে নেওয়া হয়। বেঞ্চে বসে থাকার সময় সতীর্থদের তাকে ঠান্ডা করার চেষ্টা করতে দেখা যায়।

বোকার কোচ রদলফো আরুয়াবারেনা পারেদেসের অবস্থা নিয়ে কথা বলেছেন। তিনি জানান, খেলার সময় পারেদেস মাথা ঘুরছে বলে জানিয়েছিলেন। কোচ বলেন, ‘প্রথমার্ধের শেষ দিকে সে মাথা ঘুরতে অনুভব করছিল। বিরতিতে একটু ভালো হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর বোঝা যাচ্ছিল, তার কষ্ট হচ্ছে।’

এমন ঘটনা ঘটলেও বোকা জুনিয়র্সের জন্য রাতটি ছিল স্মরণীয়। আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে তারা। গোল করেন সান্তিয়াগো আসকাসিবার ও মিগেল মেরেন্তিয়েল। এতে মহাদেশীয় বড় শিরোপার জন্য বোকার দীর্ঘ অপেক্ষা শেষ হয়েছে।

নিজের ছোটবেলার ক্লাবে ফিরে এসে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন পারেদেস। ম্যাচ শেষে তিনি শিরোপা উদযাপনে ছিলেন। তবে এই ঘটনা কিছুক্ষণের জন্য উৎসবের আনন্দ ম্লান করে দেয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

আরও পড়ুন

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন পারেদেস

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

সাফ ব্যর্থতার জেরে কি চাকরি যাবে থমাস ডুলির?

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

মুসিয়ালার চুক্তি নিয়ে টানাটানি, তোপের মুখে বায়ার্ন

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

পেনাল্টি মিস করাটা ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম