দিয়েগো সিমিওনে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দিয়েগো সিমিওনে আতলেতিকো মাদ্রিদের হয়ে নতুন এক রেকর্ড গড়ে বসেছেন। হেতাফের বিপক্ষে তার দল ৩-০ গোলে জিতেছে সবশেষ ম্যাচে। এই জয়ে লা লিগায় তার জয় দাঁড়িয়েছে ৩৪৫টিতে। এতে লুইস আরাগোনেসকে ছাড়িয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের কোচ হলেন আর্জেন্টাইন এই কোচ।
গেল অক্টোবরে লেভান্তেকে হারিয়ে আরাগোনেসের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এবার তাকে পেছনে ফেললেন।
স্পেনের শীর্ষ লিগে ৫৬৭ ম্যাচে দায়িত্ব পালন করে এই মাইলফলকে পৌঁছেছেন ‘এল চোলো’। তার জয়ের হার প্রায় ৬১ শতাংশ। ২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকোতে তার যাত্রা শুরু হয়। এই রেকর্ড দেখায়, এই সময়জুড়ে দলটি কতটা ধারাবাহিক ছিল।
আতলেতিকোর কোচ হিসেবে সিমিওনে মোট আটটি শিরোপা জিতেছেন। এর মধ্যে আছে দুটি লা লিগা, একটি কোপা দেল রে, একটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপা লিগ ও দুটি উয়েফা সুপার কাপ।
আরাগোনেসের জয় ছয়টি শিরোপা। সিমিওনে তার চেয়ে দুটি বেশি শিরোপা জিতেছেন। আরাগোনেসও ক্লাবের অন্যতম সর্বকালের সেরা। তাকে শিরোপার দিক থেকে আগেই পেছনে ফেলেছিলেন। এবার সিমিওনে তার রেকর্ডটাও কেড়ে নিলেন।

