Logo
Logo
×

Advertisement

খেলা

শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৭:১৮ পিএম

শেখ রাসেলকে হারিয়ে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা

Advertisement

স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জিতল বসুন্ধরা কিংস। 

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনালে মুখোমুখি হয় শেখ রাসেল ও বসুন্ধরা কিংস। এদিন খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে উভয় দল।

খেলার ১৭ মিনিটেই মার্কোস ভিনিসিয়াস দ্য কস্তা সুয়ারেস দা সিলভার একক প্রচেষ্টায় লং কিক থেকে পাওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে শেষ মুহূর্তে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েলের গোলে (১-১) সমতায় ফেরে শেখ রাসেল। 
 
খেলার অতিরিক্ত সময়ে শেখ রাসেলের ডি-বক্সে থাকা তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে আড়াআড়ি শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড মতিন মিয়া। তার গোলে ২-১ ব্যবধানে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস।

 

প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপজয়ী শেখ রাসেলকে হারিয়ে শিরোপা জিতল নবাগত দল বসুন্ধরা কিংস। ২০১২-১৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ শিরোপা জেতে শেখ রাসেল। ওই বছর সুপার কাপে রানার্সআপ হয় তারা।

Advertisement

ফুটবল

Advertisement

আরও পড়ুন

অবসরের খবর নিশ্চিত করে যে বার্তা দিলেন মুশফিক

অবসরের খবর নিশ্চিত করে যে বার্তা দিলেন মুশফিক

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

প্রথমে রাজি না হলেও পরে কেন নেতৃত্ব দিতে সম্মত হন রোহিত ?

এবিজি মিডিয়া কাপ ফুটবল শুরু ১ ডিসেম্বর

এবিজি মিডিয়া কাপ ফুটবল শুরু ১ ডিসেম্বর

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

সেঞ্চুরি করার পরও বাবর আজমকে ভর্ৎসনা করেছিলেন পাকিস্তানের সাবেক কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম