Logo
Logo
×

Advertisement

খেলা

নবীর অলরাউন্ড নৈপুণ্যে জিতল আফগানিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৭ এএম

নবীর অলরাউন্ড নৈপুণ্যে জিতল আফগানিস্তান

Advertisement

মোহাম্মদ নবীর অনন্য অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। দুর্দান্ত এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেলেন আফগানরা।

বৃহস্পতিবার ভারতের দেরাদুনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে শুরুটা শুভ হয়নি আইরিশদের। মাত্র ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেন তারা। তাদের ম্যাচে টিকে থাকার সংগ্রহ এনে দেন জর্জ ডকরেল ও স্টুয়ার্ট পয়েন্টার। শেষ পর্যন্ত ব্যাটিং করেন এ দুজন। ডকরেল ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। স্টুয়ার্ট করেন ২৮ বলে হার না মানা রান। এতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রান করে আয়ারল্যান্ড। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবী ও রশিদ খান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খান আফগানরাও। ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেন তারা। ফলে ম্যাচে ভিন্ন কিছু দেখার সম্ভাবনা জাগে। তবে সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেন নবী ও নজিবুল্লাহ জাদরান। ৪ বল হাতে রেখেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ৪০ বলে ৪৯ রানের নান্দনিক ইনিংস খেলেন নবী। দারুণ জয়ে জাদরানের অবদান ৩৬ বলে অপরাজি ৪০ রান। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন বয়েড র‍্যাংকিন। ব্যাট-বলে দর্শনীয় পারফরম করে ম্যাচসেরা হয়েছেন নবী।

Advertisement

নবী

Advertisement

আরও পড়ুন

খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?

খুলে গেল গোলের বাঁধ, এবার কি মিটবে ২৩ বছরের অপূর্ণ সাধ?

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

শ্রীলংকাকে ৪ গোলে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ

ফারহানের অবিশ্বাস্য গোল, ৩-০ তে এগিয়ে বাংলাদেশ

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

পচেত্তিনোকে কোচ করতে জরুরি বৈঠকে ম্যানচেস্টার ইউনাইটেড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম