Logo
Logo
×

Advertisement

খেলা

গতির ঝড় তুলতে প্রস্তুত সৌদি নারী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ১০:৩৩ এএম

গতির ঝড় তুলতে প্রস্তুত সৌদি নারী

Advertisement

দীর্ঘদিনের শিকল ভেঙে গেল বছর গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন সৌদি আরবের নারীরা। অবশ্য লাইসেন্স পেতে ঘরের পুরুষদের অনুমতি দরকার হয় তাদের। তবে থেমে নেই তারা।

এমনই একজন রেসার রিমা জুফালি। গেল বছর অক্টোবরে রেসিং জগতে অনুপ্রবেশ করেই বিশ্বকে তাক লাগিয়ে দেন তিনি। ইতিমধ্যে ঘরোয়া টুর্নামেন্টে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের অপেক্ষায় ২৭ বছর বয়সী এ রেসার।

আসছে সপ্তাহে এফ৪ রেসিংয়ে অভিষেক হতে চলেছে রিমার। সৌদির প্রথম নারী ড্রাইভার হিসেবে তাতে অংশ নিচ্ছেন তিনি। একে তো নারী ড্রাইভার, তারপর আবার রক্ষণশীল দেশের প্রথম। তবে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এ গতিতারকা।

বিবিসিকে রিমা বলেন, এ অংশগ্রহণ আমার ও দেশের জন্য ভীষণ গর্বের। বছরটা খুব কঠিন হতে চলেছে। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

এফ৪-এর বর্তমান চ্যাম্পিয়ন ডাবল ও রেসিংয়ের হয়ে সার্কিটে নামবেন রিমা। পাশে পাচ্ছেন দুই অভিজ্ঞ ড্রাইভার লুইস ফস্টার ও সেবাস্টিয়ান আলভারেজকে।

Advertisement

নারী

Advertisement

আরও পড়ুন

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ইংল্যান্ড-শ্রীলংকাকে টপকালো আফগানিস্তান

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

ব্রিটিশ নাগরিকত্বে এপিএল ড্রাফটে আমির

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম