Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটিশরা!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৬:৩৭ পিএম

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটিশরা!

Advertisement

বাংলাদেশের পতাকা বিক্রি করছেন ব্রিটেনের নাগরিকরা। রোববার ইংল্যান্ডের ওভালের কেনিংটন স্টেডিয়ামের সামনে বাংলাদেশের পতাক বিক্রি করেন কয়েকজন ব্রিটিশ নাগরিক। 

রোববারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইগারদের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ভাইরাল হতে দেখা গেছে।

এদিন বিশ্বকাপের পঞ্চম ম্যাচে ওভালের কেনিংটনে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। শক্তিশালী আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। 

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, বাংলাদেশের খেলার দিনে কেনিংটন স্টেডিয়ামের সামনে লাল-সবুজের পতাকা বিক্রি করতে দেখা যায় স্টুয়ার্ট নামের এক যুবকসহ কয়েকজন ব্রিটিশকে। 

লাল-সবুজের পতাকা বিক্রি করা স্টুয়ার্টের সঙ্গে পরিচয় হয় বাংলাদেশের এক ক্রীড়া সাংবাদিকের। ওই সাংবাদিক নিজের ফেসবুকে লেখেন, ‘শুধু পাউন্ডের জন্যই যে সে পতাকা বিক্রি করছে, তা নয়। বাংলাদেশকে তার খুব পছন্দ।’

ওই ক্রীড়া সাংবাদিক বলেন, ‘স্টুয়ার্ট একবার বাংলাদেশে এসেছিল। দারুণ স্মৃতি। সেই সুখস্মৃতি থেকেই এই ইংলিশ নাগরিক বাংলাদেশের খেলা শুরুর পূর্বে পতাকা বিক্রি করছেন।’

Advertisement

বিশ্বকাপ পতাকা

Advertisement

আরও পড়ুন

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম