Logo
Logo
×

Advertisement

খেলা

সুষমা স্বরাজের মৃত্যুতে গম্ভীরের আবেগী টুইট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ০৫:০৫ পিএম

সুষমা স্বরাজের মৃত্যুতে গম্ভীরের আবেগী টুইট

Advertisement

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা সুষমা স্বরাজ মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে হার্ট অ্যাটাকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

সুষমা স্বরাজের মৃত্যুতে ভারতীয় রাজনৈতিক ও ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিজপি নেত্রীদের মধ্যে অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। মোদি সরকারের আমলে পররাষ্ট্রনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যান বিজ্ঞ নেত্রী।

তার আকস্মিক মৃত্যুতে দেশের বড় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি পূর্ব দিল্লির সাংসদ। সবশেষ জাতীয় নির্বাচনে বিজেপি থেকে নির্বাচিত হন। 

টুইটবার্তায় গম্ভীর বলেন, সুষমাজীর আচমকা প্রয়াণ দেশের জন্য বড় ক্ষতি। তার পরলোকগমনে আমার শোক প্রকাশের কোনো ভাষা নেই। বিজেপি নেত্রীদের মধ্যে অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। পার্থিব জীবনে যুগান্তকারী কৃতকর্মের জন্য অমর হয়ে থাকবেন দেবী। তার পরিবারকে সমবেদনা জানাই।

Advertisement

গম্ভীর

Advertisement

আরও পড়ুন

আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের নতুন ইতিহাস

আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের নতুন ইতিহাস

ব্যাট হাতে ইতিহাস গড়া ইউনিস খানের ৪৯তম জন্মদিন আজ

ব্যাট হাতে ইতিহাস গড়া ইউনিস খানের ৪৯তম জন্মদিন আজ

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

যে রেকর্ডে ইয়ামালকে ছুঁতে পারলেন না এমবাপ্পে

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মরিনিও, ক্ষমতা প্রদর্শনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম