Logo
Logo
×

Advertisement

খেলা

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে স্টিভ স্মিথ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪ পিএম

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে স্টিভ স্মিথ

স্টিভ স্মিথ-বিরাট কোহলি। ফাইল ছবি

Advertisement

বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ সিরিজে ফিরেই বাজিমাত করলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ৪ ম্যাচে তিন সেঞ্চুরিতে সর্বোচ্চ ৭৭৪ রান করেছেন স্মিথ। তার চেয়ে এক টেস্ট বেশি খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ রান করেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। 

অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করে টেস্টে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখার পাশাপাশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ৩৪ পয়েন্ট পেছনে ফেলে দিয়ছেন স্মিথ।   
 
সম্প্রতি আইসিসি প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সংগ্রহ ৯৩৭ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলির সংগ্রহ ৯০৩ পয়েন্ট। ৮৭৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয়স্থানে রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। 

স্মিথের পাশাপাশি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ২৯টি উইকেট সংগ্রহ করে সর্বাধিক উইকেট শিকারি কামিন্সও র‍্যাংকিংয়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার থেকে ৫৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন কামিন্স।

Advertisement

ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে কমিটি গঠন

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

ভারতীয় ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

বিশ্বকাপ থেকে ফিরেই পুরস্কার পেল ফুটবলাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম