Logo
Logo
×

Advertisement

খেলা

পাকিস্তান সফরে দলের সঙ্গে যাচ্ছেন না বাংলাদেশের দুই ভারতীয় কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম

পাকিস্তান সফরে দলের সঙ্গে যাচ্ছেন না বাংলাদেশের দুই ভারতীয় কোচ

Advertisement

চাকরি হারাতে রাজি, তবু বাংলাদেশ নারী দল নিয়ে পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন দুই ভারতীয় কোচ। আগামী মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী দলের। আর এ সফরে সালমাদের সঙ্গী হিসেবে যাচ্ছেন না জাতীয় দলের দুই ভারতীয় কোচ আঞ্জু জাইন ও দেবিকা পালশিকার। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েমন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল। বিসিবির এ পরিচালক বলেছেন, পাকিস্তানের মাঠে খেলা হওয়ার কারণেই যেতে চাচ্ছেন না বাংলাদেশ নারী দলের ভারতীয় কোচরা। 

সালমাদের এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ দীপু রায় চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন ট্রেনার আনোয়ার হোসেন মনি আর এমদাদুল হক।

আগামী ২৩ অক্টোবর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সফরে দুটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সালমারা।  

Advertisement

সালমাদের কোচ

Advertisement

আরও পড়ুন

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম